1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
Title :
কবি মোঃ মামুন মোল্যার ৩০তম জন্মদিন আজ নবীনগরে ফসলি মাঠ থেকে সরকারি মূল্যে ধান সংগ্রহ শুরু সেমস-গ্লোবালের আয়োজনে আইসিসিবিতে চলছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ফুড, এগ্রো, মেডিটেক্স ও হেলথ ট্যুরিজম এক্সপো ২০২৬ পারিবারিক দ্বন্দ্বের জেরে বাঘায় গৃহবধূর আত্মহত্যা ঈদুল আজহায় বাড়ছে ট্রেন সার্ভিস, চলবে ৫ জোড়া স্পেশাল ট্রেন ঈদকে সামনে রেখে উন্নয়নকাজ, কিছু এলাকায় ১৩ দিন বিদ্যুৎ বন্ধ ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ ঈদুল আজহায় টানা ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা ১২৯ কোটি টাকা মুনাফার বিপরীতে সম্পদ মূল্যায়নে গুরুতর অসংগতি, নিরীক্ষা প্রতিবেদনে প্রশ্ন ব্যবস্থাপনার স্বচ্ছতা নিয়ে চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম এর দায়িত্ব গ্রহণ

ওবায়দুল কাদের: মুসলিম উম্মাহর কাছে আজকের এই দিনটি অত্যন্ত পবিত্র

  • আপডেট : রবিবার, ৯ অক্টোবর, ২০২২, ৪.৩৬ পিএম
  • ৩৫৬ Time View

ক্ষমতার পরিবর্তন চাইলে বিএনপিকে নির্বাচন প্রতিরোধ ও প্রতিহতের ঘোষণা না দিয়ে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র পরিহার করুন। আগামী নির্বাচনে জনগণই নির্ধারণ করবে কে ক্ষমতায় যাবে।

রোববার (৯ অক্টোবর) নিজ বাসভবনে ব্রিফিংকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ভোটের রাজনীতিতে হেরে যাওয়ার ভয়ে বিএনপি দেশের উন্নয়ন নিয়ে মিথ্যাচার করছে। পদ্মাসেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেল, গভীর সমুদ্রবন্দর, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, এক্সপ্রেসওয়ে, ছয় লেন মহাসড়ক, বঙ্গবন্ধু স্যাটেলাইট, সমুদ্রবিজয়, সীমান্ত সমস্যার শান্তিপূর্ণ সমাধান হয়েছে। আসলে এতসব উন্নয়ন ও অর্জনে দেশের ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে বিএনপির।

শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অর্জনে বাংলাদেশের মর্যাদা এবং বঙ্গবন্ধুকন্যার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। এসব উন্নয়নে বিএনপির রাজনীতিতে সংকটের কালোছায়া ফেলেছে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদাক।

তিনি আরও বলেন, আপনাদের কাউকে সরিয়ে দিতে হবে না, জনগণ না চাইলে নির্বাচনই ঠিক করবে কে সরবে আর কে সরবে না।

রাজনৈতিক নিপীড়ন ও সংখ্যালঘু নির্যাতনে এদেশে বিএনপিই চ্যাম্পিয়ন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ২০০১ সালে ক্ষমতায় আসার পর তারা নির্যাতনের যে রেকর্ড স্থাপন করেছে, যে বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করেছিল জনগণ তা এখনো ভুলে যায়নি।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মুসলিম উম্মাহর কাছে আজকের এই দিনটি অত্যন্ত পবিত্র, এই দিনে আরবের মরুপ্রান্তেরে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন মানবজাতির শিরোমণি মহানবী হজরত মুহাম্মদ (সা.)।

তিনি পবিত্র এই দিনে সকলকে মহানবী (সা.) এর জীবন আদর্শ অনুসরণ করে ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণে ব্রতী হওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com