1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংক ইস্যুতে নতুন বিতর্ক, মুখোমুখি গ্রাহক ফোরাম ও বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দফা দাবির সঙ্গে নীতিগতভাবে একমত গভর্নর ডিস্ট্রেসড ঋণের হিসাব নিয়ে বিভ্রান্তি দূর করতে কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য কুমিল্লা ইলিয়টগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহি বাস, আহত ১০ কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ টাকেন নিয়ে চরম ভোগান্তি চুয়াডাঙ্গায় জাগরণী চক্র ফাউন্ডেশনের রেইজ প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা, তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে নতুন সুযোগ ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুসলিম উম্মাহর জন্য কল্যাণ কামনা ফখরুলের

  • আপডেট : রবিবার, ৯ অক্টোবর, ২০২২, ২.৫৩ পিএম
  • ৩৩৭ Time View

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বাণীতে দেশবাসীসহ মুসলিম উম্মাহর জন্য শান্তি ও কল্যাণ কামনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, বিশ্বমানবের নিকট এক আলোকিত বিস্ময় হযরত মোহাম্মদ (স.)।

বিশ্বের মুসলিম সম্প্রদায়সহ শান্তিকামী প্রত্যেক মানুষের কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার অপসারিত করতে এদিনে তৌহীদের বাণী নিয়ে এসেছিলেন এ মহামানব। মানবজাতির মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহ তা’আলা রাসুলুল্লাহ (স.)-কে প্রেরণ করেন এ ধরাধামে। কঠোর সংগ্রামের মধ্য দিয়ে তিনি তাওহীদের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেন।

অনন্য সাধারণ ব্যক্তি, অনুপম আচরণ, সৃষ্টির প্রতি অগাধ প্রেম ও ভালবাসা, অতুলনীয় বিশ্বস্ততা, সীমাহীন দয়া ও ক্ষমার জন্য তিনি মানবজাতির এক অনুকরণীয় আদর্শ। আল্লাহ তা’আলা পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন মহানবী (সা.) ওপর অবতীর্ণ করেন, যা মানব জাতির পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে ইহলৌকিক ও পরলৌকিক মুক্তির যাবতীয় নির্দেশাবলী অনুসরণের মাধ্যমে মানুষকে পরিপূর্ণ ও মর্যাদাশীল করে তোলে।

তিনি বলেন, মহানবী (স.) এর আবির্ভাব ও ইসলামের শান্তির বাণী প্রচার সারাবিশ্বে ব্যাপক আলোড়ন তুলেছিল। বিভ্রান্ত মানুষ সত্যের সন্ধান পেয়েছিল। আল্লাহ তা’আলা তার প্রিয় নবীকে বিশ্বজগতের রহমত হিসেবে পাঠিয়েছিলেন। ইসলামের মর্মবাণীই হচ্ছে শান্তি ও সহাবস্থান। আমি শেষ নবী মানবকুলের মুক্তিদাতা সাইয়েদুল মুরসালিন হযরত মোহাম্মদ (স.) এর প্রতি সালাম জানাই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com