1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
Title :
আলমডাঙ্গা পৌর মেয়র পদপ্রার্থী হাসিবুল হক লিপুর গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা “ভূমি, পরিবেশ ও আদিবাসী জনগোষ্ঠী: ন্যায়ভিত্তিক ও টেকসই ভবিষ্যতের পথে” শীর্ষক এক গোলটেবিল মতবিনিময় সভা অনুষ্ঠিত ভারত আমাদের বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র, ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক চাই: মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরগুনা জেলা আরজেএফ’র কমিটি অনুমোদন পানগুছি সেতুর দাবিতে মোড়েলগঞ্জ-শরণখোলা উন্নয়ন সংগ্রাম পরিষদের মানববন্ধন ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ডে ভূষিত সালমান মাহমুদ মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর হবিগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়ক আড়াই ঘণ্টা অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা রাঙ্গামাটিতে অনলাইন বাস টার্মিনাল ও সিএনজি থ্রি হুইলারের ডিজিটাল ডাটাবেস উদ্বোধন নবীনগরে মাদ্রাসায় ছাত্রের মায়ের সাথে অনৈতিক কাজের সময় উত্তেজিত জনতার হাতে আটক শিক্ষক

সাড়ে ৩২ মিলিয়ন ইউরো সংগ্রহ করেছে বেক্সিমকো

  • আপডেট : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২, ১২.২৬ পিএম
  • ২১২ Time View

দেশের অন্যতম প্রতিষ্ঠান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ বেক্সিমকো নিট ফেব্রিক ফ্যাসিলিটি সম্প্রসারণে ৩২ দশমিক ৫ মিলিয়ন ইউরোর একটি পরিকল্পনা চুক্তি চূড়ান্ত করেছে। ফলে প্রতিষ্ঠানটি তাদের ‘টেকিং বাংলাদেশ টু দ্যা ওয়ার্ল্ড’ মিশনে গুরুত্বপূর্ণ মাইলফলক ছুঁয়েছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বেক্সিমকো থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বেক্সিমকোর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বেক্সিমকো লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির সিওও অনিল কুমার মহেশ্বরী এবং আইএনজি ব্যাংকের পক্ষে পরিচালক লুকাস স্ট্রচ এবং বি পন্সিওন, এমডি ঋণ চুক্তিতে সই করেন।

এ প্রজেক্টের অধীনে বেক্সিমকো টেক্সটাইলের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের সম্প্রসারণ ও উন্নয়ন করা হবে যার মাধ্যমে টেকসই কাঁচামাল একত্রীকরণ, নবায়নযোগ্য শক্তির ব্যবহার ও সম্পূর্ণ সন্ধান যোগ্যতা নিশ্চিত করা সম্ভব হবে বলেও জানান প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই চুক্তি বাংলাদেশের জিডিপি বৃদ্ধিতে ভূমিকা রাখবে। পরিবেশ-সচেতন উৎপাদন অনুশীলনের প্রচার এবং অত্যাধুনিক প্রযুক্তিগত আমদানির মাধ্যমে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের উপস্থিতি বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে রপ্তানির জন্য বিশ্বমানের পণ্য উৎপাদনে সহায়তা করবে। এ চুক্তির অধীনে ৩৮টি মেশিনারি সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে একক রপ্তানি চুক্তি সম্ভব হবে।

বেক্সিমকো বলছে, এই মাইলফলক বেক্সিমকোর আন্তর্জাতিক উপস্থিতিকে এগিয়ে নিয়েছে ও আইএনজি ব্যাংকের অর্থায়নে উন্নত জার্মান এবং অন্যান্য টেক্সটাইল সরঞ্জাম আমদানিকে বাস্তবায়িত করেছে, যা জার্মানির এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি (ইসিএ) বীমার অধীনে হবে।

বেক্সিমকোর গ্রুপ ডিরেক্টর এবং সিইও সৈয়দ নাভেদ হোসেন বলেন, এটি আমাদের জন্য একটি বিশেষ লেনদেন ছিল এবং এটি বেক্সিমকোর ভবিষ্যৎ সম্প্রসারণ ও বৃদ্ধির পরিকল্পনার জন্য বিভিন্ন পথ খুলে দিয়েছে। যা সামগ্রিকভাবে বাংলাদেশি টেক্সটাইল শিল্পের জন্য আন্তর্জাতিক অর্থায়নকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেও তিনি আশা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com