1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
Title :
রংপুর মহানগর পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, চোরাচালানের পণ্য জব্দ ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নিকট সিলেট সেটেলমেন্ট আমিনস ইউনিয়নে স্মারকলিপি প্রদান সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী: যখন ঋণ পরিশোধ করি তখন রিজার্ভ কিছুটা কমে

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২, ৯.৪৭ পিএম
  • ২২৫ Time View

পাঁচ মাসের খাদ্য কেনার মতো রিজার্ভ আমাদের আছে। বাংলাদেশ কখনো ঋণ খেলাপি হয়নি। আমরা যথা সময়ে ঋণ পরিশোধ করে দিই। আর যখন আমরা ঋণ পরিশোধ করি তখন রিজার্ভ কিছুটা কমে যায়। এরপরও অর্থনৈতিক স্থিতিশীলতা যেন থাকে তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার আমরা তা নিচ্ছি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শেখ হাসিনা বলেন, বিশ্ব নেতৃত্বের যাদের সঙ্গেই কথা হয়েছে সবাই আশঙ্কা করে বলেছেন বিশ্বে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। ২০২৩ সালে বিশ্বের জন্য একটি অত্যন্ত দুর্যোগময় সময় এগিয়ে আসছে। আপনারা জানেন আমাদের দেশ এমনিতেই দুর্যোগপ্রবণ। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে মানুষের সৃষ্ট দুর্যোগ। এসব দুর্যোগ আমাদের মোকাবিলা করতে হয়। এসব মোকাবিলা করেও তিন মেয়াদে আমরা দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে গেছি। বিশ্বব্যাপি মহা সংকটের আগে আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। বিদ্যুৎ, পানি, খাদ্য ব্যবহারে যেন সবাই সচেতন হই।

প্রধানমন্ত্রী বলেন, আগামীর কথা চিন্তা করে কীভাবে আমরা সাশ্রয়ী হব, কী কী কাজ করতে হবে, তা নিয়ে চিন্তাভাবনা আছে। নানা প্রতিকূলতার মধ্যেও আমরা আমাদের অর্থনীতি সচল রাখতে পেরেছি এটাই হলো বাস্তবতা। আমাদের বাজেটের দিক থেকে কোনো সমস্যা নেই। যেসব প্রকল্প খুবই জরুরি সেগুলো আমরা দ্রুত শেষ করছি। যেন সেখান থেকে রিটার্ন আসতে শুরু করে। এ প্রকল্পগুলোর কাজ আমরা দ্রুত শেষ করে দিচ্ছি।

তিনি আরও বলেন, ক্ষমতায় আসার পর আমরা বেসরকারি খাতকে উন্মুক্ত করে দিয়েছি। জনগণের প্রতি আমার বিশ্বাস ও আস্থা আছে। তাই আমি যা করি তার আগে জনগণ কতটা লাভবান হবে সেদিকে দৃষ্টি দেই। আমরা যে আর্থসামাজিক উন্নয়ন করেছি এই গতি যেন অব্যাহত থাকে সেদিকে আমরা সব সময় দৃষ্টি দিচ্ছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com