1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

শাকিব খান: বিচ্ছেদের জন্য কেউ বিয়ে করে না

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২, ৫.৩৬ পিএম
  • ২৪১ Time View

বিচ্ছেদের জন্য কেউ বিয়ে করে না। সুন্দর সংসার, আর সুখের আশায় মানুষ বিয়ে করে। কোনো একজনের কারণে কেউ সুখী হয়, কেউ বা হয় না। আমি এখন সুন্দর একটি সুখের সংসার চাই। একটি দৈনিক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার চিত্রনায়ক শাকিব খান।

অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই বুবলীর সঙ্গে শাকিব খানের নাম জড়িয়ে নানা কথাই শোনা য়ায়। তাদের বিয়ে ও সন্তানের প্রসঙ্গও উঠে আসে বারবার। তবে তা এতোদিন গুঞ্জন হিসেবেই আলোচনায় ছিল। অবশেষে সম্প্রতি তিনি স্বীকার করে নিয়েছেন বুবলীর সঙ্গে বিয়ে ও শেহজাদ খান বীর তারই ছেলে। এরপর থেকেই চর্চায় রয়েছেন ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়ক।

বারবার গোপন প্রেমের সম্পর্ক নিয়ে শাকিব খান বলেন, এখন পর্যন্ত শতাধিক ছবিতে অভিনয় করেছি, তাই বলে আমি কি প্রত্যেক নায়িকার সঙ্গেই প্রেম-বিয়ের সম্পর্কে জড়িয়েছি? সবার সঙ্গে কি আমার স্ক্যান্ডাল আছে? আমি তো মাত্র দু’জনকে বিয়ে করেছি। বাকি যেসব খবর রটেছে সবই তো গুঞ্জন। না হলে যাদের জড়িয়ে আমার সম্পর্কে বলা হচ্ছে তারা কী মুখ বন্ধ করে রাখতো?

বুবলীর সঙ্গে বাকি জীবন কাটাতে চান কিনা জানতে চাইলে তিনি বলেন, বিচ্ছেদের জন্য কেউ বিয়ে করে না, সুন্দর সংসার আর সুখের আশায় মানুষ বিয়ে করে। কোনো একজনের কারণে কেউ সুখী হয়, কেউ বা হয় না। আমি এখন সুন্দর একটি সুখের সংসার চাই।

সাক্ষাৎকারে দুই সন্তান জয় ও বীরের প্রসঙ্গে শাকিব খান বলেন, দু’জনই আমার আদরের সন্তান। আমি আমার দুই ছেলেকেই প্রকৃত অর্থে শিক্ষিত করে রেখে যেতে চাই। দুই ছেলেকেই সমান দেখভাল করে যাবো। তাদের জীবনে অপূর্ণতা বলে যেন কিছু না থাকে সে চেষ্টা করাই আমার প্রধান দায়িত্ব। ওরা শিক্ষিত ও বড় হয়ে নিজেদের জীবনের সিদ্ধান্ত নিজেরাই নেবে। আমি তাদের প্রকৃত ও আদর্শ মানুষ হিসেবে দেখতে চাই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com