1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
Title :
ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ২য় বার্ষিক সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৫ প্রকাশ রাইজ অ্যাবাভ অলে অপোর সম্মাননা; রেনো১৫ এফ ফাইভজি ব্যবহারের অভিজ্ঞতা জানালেন সেরা ক্যাম্পাস অ্যাম্বাসেডররা গোপালগঞ্জে দেড় লাখের বেশি মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ ১ ডিসেম্বর গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ বন্ডবাজার গতিশীল করতে মূল বোর্ডে থিমেটিক বন্ড আনছে বিএসইসি বরেণ্য কূটনীতিক ও সাবেক রাষ্ট্রদূত ড. এম. আফসারুল কাদেরের কুলখানি আগামী ১ ডিসেম্বর সাংবাদিক নেকবর হোসেনের পিতা সমাজসেবক মো. আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু বাংলাদেশের পোশাকশিল্প থেকে ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ সরাল বিদেশি ব্র্যান্ড

মোস্তফা জব্বার: বিনিয়োগকারীকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর দক্ষ হতে হবে

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২, ৫.২৯ পিএম
  • ২৯৪ Time View

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, সামনের দিনগুলোতে বিনিয়োগকারীকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর দক্ষ হতে হবে। এটিই আপনাকে জানিয়ে দিবে আপনি কোন শেয়ার কিনবেন।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে এএএমসিএমএফ আয়োজনে ‘রোল অফ টেকনোলজি অ্যান্ড ইএসজি অ্যানালাইটিকস ইন সাসটেইনেবল ফাইন্যান্সিং’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টেলিযোগাযোগমন্ত্রী বলেন, আপনারা যারা শেয়ার মার্কেটে ব্যবসা করেন এবং যদি আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স ব্যবহার না শিখেন তাহলে ভবিষ্যতে ব্যবসার সবচেয়ে নিচের মানুষ তো আপনি থাকবেন। কারণ হচ্ছে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স ব্যবহার করে এখন আপনার কাছে কিউপিওর ডেটা আসবে। আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বলে দেবে ভবিষ্যতে আপনার কোনে শেয়ারটির দর বেড়ে যাবে বা কোনটা নেমে যেতে পারে।

মন্ত্রী বলেন, আপনারা যদি আমার কাছে বড় সম্পদের নাম জানতে চান আমি বলব সেটি ডেটা। ডেটা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনার অগ্রগতি জিরো। এখনতো গ্রাফ উঠা নামা দেখে ইনভেস্টমেন্ট করেন। ভবিষ্যতে শুধু মাত্র ডেটার উপর নির্ভর করবে আপনার ইনভেস্টমেন্ট কোথায় যাবে, কোথায় যাবে না। সেই অবস্থার জন্য আপনি যদি নিজে প্রস্তুত না হন এবং আপনি যদি তাতে অংশগ্রহণ করতে না পারেন, আপনার নিজের যদি দক্ষতাটা না থাকে তাহলে আপনার জন্য সময়টা ডিফিকাল্ট হয়ে যাবে।

তিনি জানান, আমার ২০০৮ থেকে ব্যান্ডউইথ নিয়ে কাজ করছি। ১ জিপি ইন্টারনেট কিনতে ২০০৬ সালে ২৭ হাজার টাকা লাগতো। এখন দেশের ৯৮ ভাগ স্থানে আমারা ইন্টারনেট দিয়েছি। দেশে ১২ কোটি গ্রাহক ইন্টারনেট ব্যবহার করছে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার (মিউচ্যুয়াল ফান্ড অ্যান্ড এসপিভি) মিজানুর রহমান, বিএসইসির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ ও রুমানা ইসলাম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com