1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Title :
ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ২য় বার্ষিক সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৫ প্রকাশ রাইজ অ্যাবাভ অলে অপোর সম্মাননা; রেনো১৫ এফ ফাইভজি ব্যবহারের অভিজ্ঞতা জানালেন সেরা ক্যাম্পাস অ্যাম্বাসেডররা গোপালগঞ্জে দেড় লাখের বেশি মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ ১ ডিসেম্বর গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ বন্ডবাজার গতিশীল করতে মূল বোর্ডে থিমেটিক বন্ড আনছে বিএসইসি বরেণ্য কূটনীতিক ও সাবেক রাষ্ট্রদূত ড. এম. আফসারুল কাদেরের কুলখানি আগামী ১ ডিসেম্বর সাংবাদিক নেকবর হোসেনের পিতা সমাজসেবক মো. আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু বাংলাদেশের পোশাকশিল্প থেকে ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ সরাল বিদেশি ব্র্যান্ড

সেপ্টেম্বরে ডিএসই থেকে সরকারের রাজস্ব আয় কমেছে

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২, ১১.৫২ এএম
  • ২৮৮ Time View

গত বছরের সেপ্টেম্বর মাসের তুলনায় চলতি বছরের সেপ্টেম্বর মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে সরকার ১১ কোটি ২১ লাখ টাকার রাজস্ব কম পেয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৫ হাজার ৪৮০ কোটি ২৪ লাখ ৪১ হাজার ১১৯ টাকা। সেখান থেকে কর বাবদ সরকার মোট রাজস্ব পেয়েছে ৪০ কোটি ৭৮ লাখ ৪৭ হাজার ৭৭২ টাকা।

যা ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ছিল ৫২ কোটি ৩৫ হাজার ৩২৭ টাকা। অর্থাৎ ডিএসই থেকে সরকার বছরের ব্যবধানে ১১ কোটি ২১ লাখ ৮৭ হাজার টাকা কম রাজস্ব পেয়েছে।

গত বছরের তুলনায় চলতি বছর লেনদেন কম হয়েছে, তাই সরকার পুঁজিবাজার থেকে রাজস্ব কম পেয়েছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।

তবে চলতি বছরের আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বর মাসে রাজস্ব আয় বেড়েছে। আগস্ট মাসে ডিএসই থেকে সরকারের রাজস্ব আয় ছিল ৩২ কোটি ৮৬ লাখ ৮৫ হাজার ৮৫৯ টাকা। সে হিসেবে সেপ্টেম্বরে প্রায় ৮ কোটি টাকা রাজস্ব বেড়েছে।

আগস্ট মাসের ৩২ কোটি ৮৬ লাখ ৮৫ হাজার ৮৫৯ টাকার রাজস্ব আয়ের মধ্যে ব্রোকার হাউজের মাধ্যমে বিনিয়োগকারীদের লেনদেন থেকে সরকার রাজস্ব পেয়েছে ২৬ কোটি ১৫ লাখ ৯১ হাজার ৭৭১ টাকা। আর ‍উদ্যোক্তা-পরিচালকদের লেনদেন থেকে সরকার রাজস্ব পেয়েছে ৬ কোটি ৭০ লাখ ৯৪ হাজারর ৮৮ টাকা।

ডিএসইর সূত্র জানায়, ২০২১ সালের সেপ্টেম্বর মাসে শেয়ার কেনা-বেচা বাবদ বিনিয়োগকারীদের কাছ থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ৪০ কোটি ৭০ লাখ ৫২ হাজার ৪৯৭ টাকা। আর উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার কেনাব বেচা বাবদ রাজস্ব আয় হয়েছে ১২ কোটি ৯৮ লাখ ৮২ হাজার ৮৩০ টাকা। সব মিলে ডিএসই থেকে ৫২ কোটি ৩৫ হাজার ৩২৭ টাকা রাজস্ব আয় পেয়েছে সরকার।

তার বিপরীতে চলতি বছরের সেপ্টেম্বর মাসে মাত্র ৪০ কোটি ৭৮ লাখ ৪৭ হাজার ৭৭২ টাকার রাজস্ব পেয়েছে সরকার। এর মধ্যে সাধারণ বিনিযোগকারীদের লেনদেন থেকে কর বাবদ রাজস্ব পেয়েছে ৩৫ কোটি ৬৫ লাখ ৪৩ হাজার ১৬৬ টাকা। আর উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার বিক্রির থেকে রাজস্ব পেয়েছে ৫ কোটি ১৩ লাখ ৪ হাজার ৬০৬ টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com