1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
Title :
৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ছাড়ালো ৩১ ট্রিলিয়ন ডলার

  • আপডেট : বুধবার, ৫ অক্টোবর, ২০২২, ১০.০২ পিএম
  • ২৪৮ Time View

প্রথমবারের মতো ৩১ ট্রিলিয়ন ডলার ছাড়ালো যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ। দেশটিতে যখন মূল্যস্ফীতি রেকর্ড ভাঙছে, সুদের হার ক্রমশ বৃদ্ধি করা হচ্ছে এবং অর্থনীতি অনিশ্চয়তার পথে হাটছে, ঠিক তখনই এই দুঃসংবাদ দিলো মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট।

মঙ্গলবার এক বিবৃতিতে বলা হয়, ইতিহাসে প্রথমবারের মতো ৩১.১ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের পরিমাণ।

এই অবস্থার উন্নতির জন্য আমেরিকান প্রেসিডেন্ট সম্প্রতি মুদ্রাস্ফীতি হ্রাস আইনে স্বাক্ষর করেছেন। বাইডেন প্রশাসন ঘাটতি কমানোর প্রতিশ্রুতি দিয়েছে।

অর্থনীতিবিদরা বলছেন, মার্কিন সরকারের এবারের ঋণের পরিমান সংবিধিবদ্ধ সর্বোচ্চ সীমার কাছাকাছি পৌঁছেছে। কংগ্রেস এখন কৃত্তিম মার্কেট ক্যাপিটেলের উপর দাড়িয়ে রয়েছে। ঋণের বড় পরিমানের জন্য উচ্চ মুদ্রাস্ফীতি ও ক্রমবর্ধমান সুদের হার বৃদ্ধি পেয়েছে। যা কিনা আমেরিকার অর্থনীতিকে দুর্বল করে দিচ্ছে।

অর্থনীতিবিদরা জানায়, এবারের ঋণর মাত্রায় উদ্বেগের কারণ রয়েছে। বিগত ৪০ বছরে ভিতর এটি সর্বোচ্চ।

সিএনএন জানিয়েছে, গত বছর যখন জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তখন এই ঋণের পরিমাণ ছিল ২৭.৭৫ ট্রিলিয়ন ডলার।

এক টুইটারে টেক্সাসের রিপাবলিকান কংগ্রেসম্যান চিপ রয় বলেন, মাত্র পাঁচ বছর পূর্বেই এই ঋণ ছিল ২১ ট্রিলিয়ন ডলার। ২০১৭ সালে ট্রাম্প যখন দায়িত্ব গ্রহণ করেন, তখন এই ঋণ ছিল ১৯.৯৪ ট্রিলিয়ন ডলার। ধারণা করা হচ্ছে, কোভিড-১৯ মহামারি মোকাবেলা করতে গিয়েই অতিরিক্ত ঋণ নিতে হয়েছে বাইডেনকে।

দেশটির মোট ঋণের বড় অংশটিই বেসরকারি খাতের থেকে নেয়া। ৩১ ট্রিলিয়নের ২৪ ট্রিলিয়ন ডলার ঋণই নেয়া হয়েছে বেসরকারি খাত থেকে। অপরদিকে সাত ট্রিলিয়ন ডলার নেয়া হয়েছে বিদেশী সরকারগুলো থেকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com