1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
Title :
রংপুর মহানগর পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, চোরাচালানের পণ্য জব্দ ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নিকট সিলেট সেটেলমেন্ট আমিনস ইউনিয়নে স্মারকলিপি প্রদান সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

পাহাড় ধসে সাজেকে আটকা পড়েছে হাজারো পর্যটক

  • আপডেট : বুধবার, ৫ অক্টোবর, ২০২২, ২.১০ পিএম
  • ২৭৩ Time View

রাঙামাটির সাজেকে যাওয়ার পথে নন্দারাম নামের স্থানে পাহাড় ধসের ঘটনায় যান চলাচল বন্ধ রয়েছে। এতে আটকা পড়েছে কয়েক হাজার পর্যটক। মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে ভারী বৃষ্টির কারণে এই পাহাড় ধসের ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমনা আক্তার জানান, রাতে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে সড়ক পরিষ্কারের জন্য ২০-ইসিবি কাজ শুরু করেছে। সাজেক এলাকায় প্রায় দুই হাজার ও প্রবেশের জন্য আরও প্রায় তিন হাজার পর্যটক রয়েছেন। পাহাড় ধসের ঘটনায় তারা আটকে পড়েছেন। সড়ক পরিষ্কারের কাজ শুরু হয়েছে। দুপুরের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মেঘের রাজ্য হিসেবে পরিচিত রাঙামাটি সাজেক ভ্যালি। বন্ধের দিনগুলোতে পর্যটকদের পদচারনায় মুখর থাকে। সনাতন ধর্মালম্বীদের বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকায় পর্যটকরা ছুটে আসছেন। তবে পাহাড় ধসের ঘটনায় দুই পাড়ে কয়েক হাজার পর্যটক আটকা পড়েছেন। এর ফলে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা করছেন পর্যটন ব্যবসায়ীরা।

সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ন দেব বর্মন বলেন,‌ ‘আমরা সকালে বিষয়টি জানতে পেরেছি। আমাদের সাজেক এলাকায় প্রায় ছোট-বড় মিলে ২০০ গাড়ি রয়েছে, যা গতকাল এসেছিলো। আজ সকালে অনেকের চলে যাওয়ারও কথা ছিল, কিন্তু গাড়ি চলাচল বন্ধ থাকায় এখন সবাই আটকে আছেন। আমাদের এখানে ১১২টি কটেজ রয়েছে। সবমিলে প্রায় চার হাজার পর্যটক থাকতে পারেন।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com