শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ২১ দিনের সংঘাতে ইরানে ভয়াবহ প্রাণহানি, ৩ হাজারের বেশি নিহত ঈদের আগে সোনার দামে বড় পতন, একদিনে দুই দফায় কমালো বাজুস বিএসইসির তদন্তে অনিয়ম, ইনডেক্স অ্যাগ্রোর তিনজনকে জরিমানা যুদ্ধের আশঙ্কায় পারমাণবিক ও রাসায়নিক হামলা মোকাবিলায় প্রস্তুত ডব্লিউএইচও ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আঘাত, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা রমজানের শেষ জুমা আজ, মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল ‘যমুনা’য় উঠছেন না, নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী শাওয়ালের চাঁদ না ওঠায় শনিবার ঈদ ঘোষণা সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল

ভারত সফরে বিসিবি একাদশের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ১৬৭ Time View

বিসিবি একাদশের হয়ে ভারত সফরে যাচ্ছেন সাবেক টেস্ট দলপতি মুমিনুল হক। তার সঙ্গে জায়গা পেয়েছেন টেস্ট দলের স্পিনার তাইজুল ইসলামও এই দলটির অধিনায়কত্ব করবেন মোহাম্মদ মিঠুন।

টেস্ট ক্রিকেটে লম্বা সময় ধরে চেনা ছন্দে নেই মুমিনুল ইসলাম। এই সফরে তাকে রাখা হয়েছে মূলত হারানো ছন্দ খুঁজে পাওয়ার জন্য। তবে মুমিনুল দলে থাকলেও ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্ব দেয়া মিঠুনই দেবেন এখানকার নেতৃত্ব।

মুমিনুল ও তাইজুলের সঙ্গে এই দলটিতে আছেন ব্যাটার এনামুল হক বিজয় এবং তৌহিদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের মতো এই সফরেও থাকছেন টেস্ট ওপেনার মাহমুদুল হাসান জয় ও পেসার সৈয়দ খালেদ আহমেদ। এই একাদশে আছেন সবশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চমক জাগানো পেস বোলিং অলরাউন্ডার রিপন মন্ডল। দলে আছেন প্রতিভাবান লেগ স্পিনার রিশাদ হোসেনও।

বিসিবি একাদশের ভারতে সফরের সবকটি ম্যাচই হবে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে। এই সফরে ভারতের তামিলনাড়ু একাদশের বিপক্ষে দুটি চারদিনের এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে মিঠুনের দল। সিরিজের প্রথম চারদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর থেকে, পরেরটি অনুষ্ঠিত ১৯ অক্টোবর। একদিনের ম্যাচের সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর।

চারদিনের ম্যাচের সিরিজের স্কোয়াড: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, এনামুল হক (বিজয়), তৌহিদ হৃদয়, জাকের আলি অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম, এনামুল হক।

কদিনের ম্যাচের সিরিজের স্কোয়াড: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাইফ হাসান, এনামুল হক (বিজয়), মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, শামীম হোসেন, তৌহিদ হৃদয়, আকবর আলি, তানভির ইসলাম, শেখ মেহেদি হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরি, রিপন মন্ডল, মুকিদুল ইসলাম, রিশাদ হোসেন, রেজাউর রহমান রাজা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS