বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নিখোঁজের ৩দিন পর আখক্ষেত হতে বিকৃত মরদেহ উদ্ধার মূল আসামিকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব-৩ ও র‌্যাব-৮ সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের ভোট বিপ্লবে আমি এমপি নির্বাচিত হবো ইনশাআল্লাহ-কাথন্ডায় নির্বাচনী জনসভায় আব্দুর রউফ কুমিল্লায় ট্রাক চালককে হত্যা ঘটনায় আটক-৫ গাইবান্ধায় রেলওয়ের বাউন্ডারি কেটে দুর্ধর্ষ চুরি: নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন ভৈরবে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযানে গ্রেপ্তার ৯ স্ট্যান্ডার্ড ব্যাংক এবং সিগাল হোটেলস্ এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত কর্মীকেই শক্তি মনে করে প্রিমিয়ার ব্যাংক: একযোগে ৬৯০ জন কর্মীর পদোন্নতি মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে রবি সিইওর সৌজন্য সাক্ষাৎ ইসলামী ব্যাংক ও ডিএনসিসির মধ্যে গ্রাহক সেবা বিষয়ে কর্পোরেট চুক্তি স্বাক্ষর চুয়াডাঙ্গার বেলগাছিতে বারি আলু-৯০ এর মাঠ দিবস অনুষ্ঠিত

সংকট সমাধানে আমদানি কমানো কোনো সমাধান নয়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ১৮৮ Time View

বৈশ্বিক সংকটের কারণে বিশ্বব্যাপী ডলারের দাম বৃদ্ধি পেয়েছে। শুধু বাংলাদেশে না, এরচেয়েও অনেক বেশি দাম বৃদ্ধি পেয়েছে বিভিন্ন দেশে। ফলে আমরাও এতে কিছুটা চাপে আছি। তবে এক্ষেত্রে আমদানি কমিয়ে চাপ সামাল দেওয়া স্থায়ী সমাধান নয় বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম।

মঙ্গলবার (৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকে তার বিদায়ী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বৈশ্বিক এই চাপ সামাল দিতে বাংলাদেশকে রপ্তানি বৃদ্ধিতে জোর দিতে হবে। সেক্ষেত্রে বিশ্ব বাজারে বাংলাদেশকে ব্রান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, আমাদের রেমিট্যান্স কিছুটা কমছে। পাশাপাশি রপ্তানি আয়ের পরিমাণও কমছে। এতে রিজার্ভে কিছুটা চাপ তৈরি হয়েছে। তবে এই চাপ থাকবে না, কারন রেমিট্যান্স ও রপ্তানি আয় দুটোই বাড়বে।

ডলারের বর্তমান পরিস্থিতি নিয়ে এই কর্মকর্তা বলেন, বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ডলারের দাম স্বাভাবিক হচ্ছে। বাংলাদেশ ব্যাংক থেকে বাজারে কোনো ডলার সাপোর্ট দেওয়া উচিৎ না।

৩০ বছরের দীর্ঘ ব্যাংকিং জীবন শেষ করে অবসরে যাচ্ছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS