1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

সাগরে রোহিঙ্গাবাহী ট্রলারডুবি, উদ্ধার ৩৪

  • আপডেট : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২, ১২.১৩ পিএম
  • ২১৯ Time View

কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়ায় যাওয়ার সময় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় তিন নারীসহ ৩৪ জনকে জীবিত উদ্ধার করেছে পুলিশ ও কোস্ট গার্ড। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে চারজন বাংলাদেশি, চার জন রোহিঙ্গা নারী ও ২৬ জন রোহিঙ্গা পুরুষ।

বাহারছড়া কোস্ট গার্ড স্টেশনের কনটিজেন্ট কমান্ডার দেলোয়ার হোসেন জানান, গতকাল রাতে মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশ্যে কয়েকজন দালাল রোহিঙ্গাদের নিয়ে অবৈধভাবে সাগরপথে যাত্রা শুরু করে। কিন্তু বাহারছড়া উপকূলে এসে ট্রলারটি ডুবে যায়। সকালে খবর পেয়ে ৩৪ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে চারজন দালাল। বাকিরা কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এখনও উদ্ধার কার্যক্রম চলছে।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক নুর মোহাম্মদ জানান, উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া ও কাদেরপাড়ার মাঝামাঝি সমুদ্রের চর থেকে ৩৪ জনকে উদ্ধার করা হয়েছে। তবে ট্রলারটিতে কতোজন যাত্রী ছিলেন সে বিষয়ে তিনি কিছু জানাননি।

তিনি আরও জানান, সোমবার দিবাগত রাতে বাহারছড়ার কচ্ছপিয়া নামক স্থান থেকে ট্রলারটি মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা করে। পরে ট্রলারটি সাগর ডুবে যায়। এসময় যাত্রীরা সাঁতরে হলবনিয়া ও কাদেরপাড়ার চরে গিয়ে ওঠেন। যাদের উদ্ধার করা হয়েছে তাদের বেশিরভাগই রোহিঙ্গা। কয়েকজন বাংলাদেশের নাগরিক আছেন। এখন তাদের নাম পরিচয় নেওয়া হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

উদ্ধার রোহিঙ্গাদের কয়েকজন জানান, মালয়েশিয়ার যাওয়ার উদ্দেশ্যে গতরাতে ট্রলারে ওঠেন তারা। ট্রলারে প্রায় ৮৫ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৬৫ জন রোহিঙ্গা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com