1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

বিশ্বকাপে বাংলাদেশ খেলবে গ্রুপ ওয়ানে

  • আপডেট : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২, ১১.০৯ এএম
  • ২০৮ Time View

আয়ারল্যান্ডকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ফাইনালে খেলার সুবাদে বিশ্বকাপের মূল আসরে খেলারও যোগ্যতা অর্জন করেছে টাইগ্রেসরা।

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সীমিত ওভারের এই বিশ্বকাপে বাংলাদেশ খেলবে গ্রুপ ওয়ানে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা ও বাংলাদেশ। আর গ্রুপ টুতে খেলবে ইংল্যান্ড, ভারত, পাকিস্তান ও আয়ারল্যান্ড। এশিয়া কাপে নিয়মিত খেলায় ভারত, পাকিস্তান বাংলাদেশের মেয়েদের চেনা প্রতিপক্ষ।

কিন্তু এবার অচেনা সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে মোকাবেলা করতে হবে তাদের। ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি সাউথ আফ্রিকায় পর্দা উঠবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের। অবশ্য ১২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশের মেয়েরা।

১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী ২১ ফেব্রুয়ারি স্বাগতিক সাউথ আফ্রিকার মোকাবেলা করবে নিগার সুলতানার দল। গ্রুপ পর্ব শেষে দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ ও ২৪ ফেব্রুয়ারি। প্রথম সেমিফাইনালের জন্য ২৪ ফেব্রুয়ারি ও দ্বিতীয় সেমিফাইনালের জন্য ২৫ ফেব্রুয়ারি রিজার্ভ ডে রাখা হয়েছে। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ২৬ ফেব্রুয়ারি। এরপর দিন রাখা হয়েছে ফাইনালের জন্য রিজার্ভ ডে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com