1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

বিয়ের তারিখ জানালেন বুবলী, চাইলেন দোয়া

  • আপডেট : সোমবার, ৩ অক্টোবর, ২০২২, ৯.০৬ পিএম
  • ২৯৩ Time View

এবার সুপারস্টার শাকিব খানের সঙ্গে তিনটি ছবি দিয়ে নিজেদের বিয়ে ও ছেলে শেহজাদ খান বীরের জন্মতারিখ জানালেন চিত্রনায়িকা বুবলী। সোমবার (৩ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি।

সেখানে বুবলী লিখেছেন, এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ ২০.০৭.২০১৮ এবং ২১.০৩.২০২০।

#our marriage date & our son’s birth

Pictures were taken at Times Square, USA

Please everyone keep us in your prayers!

বুবলী তার পেজে জানান, ২০১৮ সালের ২০ জুলাই ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক সুপারস্টার শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবন্ধ হন তিনি। ২০২০ সালের ২১ মার্চ সন্তানের বাবা-মা হন তারা।

গত মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বেবি বাম্পের ছবি প্রকাশ করে ব্যাপক আলোচনায় আসেন চিত্রনায়িকা শবনম বুবলী। তার সন্তানের বাবা কে, এ নিয়ে বিভিন্ন মাধ্যমে গুঞ্জন ওঠে। এতে শুরু থেকেই জড়িয়ে যায় ঢাকাই সিনেমার অভিনেতা শাকিব খানের নাম। তবে সেই গুঞ্জন জলঘোলা হতে দেননি শাকিব-বুবলী। এর তিনদিন পর শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুজনই নিজ সন্তানের খবর প্রকাশ করেন।

ওইদিন দুপুর ১২টায় নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দেন বুবলী। সেখানে তিনি লেখেন, আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সামনে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি। শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খানের সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।

বুবলীর ফেসবুক স্ট্যাটাসের পর শাকিব খানও নিজের ভেরিফায়েড ফেসবুকে সন্তানের বিষয়টি স্বীকার করে নেন।

এদিকে রোববার (২ অক্টোবর) সকালে ছেলের দুটি ছবি ফেসবুকে পোস্ট করে দোয়া চান বুবলী। ক্যাপশনে লিখেছেন- আমার সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। তার জন্য দোয়া করবেন।

বেবি বাম্পের ছবি প্রকাশ, ফেসবুকে নিজেদের সন্তানের বিষয়টি স্বীকার করে নেওয়ার পর একসঙ্গে শুটিংও করেছেন ঢাকাই সিনেমার এই দুই নায়ক-নায়িকা। শনিবার (১ অক্টোবর) ‘লিডার-আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিংয়ে অংশ নেন তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com