1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:২১ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয়

  • আপডেট : রবিবার, ২ অক্টোবর, ২০২২, ১০.২৮ পিএম
  • ২৫৮ Time View

ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে কমিটি বিলুপ্তিকে কেন্দ্র করে প্রবল উত্তেজনার ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বন্ধ ঘোষণা করা হয়েছে।

আগামীকাল সোমবার (০৩ অক্টোবর) থেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এছাড়াও আগামী ১০ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (০২ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে চলমান উত্তেজনার বিষয়ে আলোচনা করা হয়। এতে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের হলসমূহ বন্ধ থাকবে, ছাত্র হলসমূহে অবস্থানকারী ছাত্রদের আজ সন্ধ্যা ৬টায় এবং ছাত্রী হলসমূহে অবস্থানকারী ছাত্রীদের আগামীকাল সকাল ৯টার মধ্যে হল ত্যাগ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিজস্ব পরিবহন ব্যতীত সব ধরনের পরিবহন ক্যাম্পাসে প্রবেশ বন্ধ থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com