1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
Title :
শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী কুমিল্লা গোমতীর পানি বৃদ্ধি, চরাঞ্চলে সহস্রাধিক কৃষকের ফসলের ক্ষতি কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্বার, আটক-২ বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল-জামালপুর সড়কে বাস-বাইক সংঘর্ষে নারী নিহত টাঙ্গাইলে রোগীবান্ধব উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে সভা টাঙ্গাইলের মধুপুর গড়াঞ্চলে বন্যপ্রাণির সুরক্ষায় পাঁচটি রোপওয়ে করিডোর শনিবার টাঙ্গাইলে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কুমিল্লা শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিত-২৪২৭, বহিষ্কার-২০ প্রেমিকার বিয়ে হওয়ায় ভৈরবে আবাসিক হোটেলে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

মেসির ফ্রি কিকের পর এমবাপ্পের গোলে পিএসজির জয়

  • আপডেট : রবিবার, ২ অক্টোবর, ২০২২, ১০.৪৭ এএম
  • ২০১ Time View

আন্তর্জাতিক বিরতির ফর্ম ধরে রেখে ক্লাব ফুটবলে ফিরেই চোখ ধাঁধানো ফ্রি কিকে গোল করলেন লিওনেল মেসি। তার গোলে পিএসজি লিড ধরে রাখতে না পারলেও কিলিয়ান এমবাপ্পের শেষ দিকের গোলে জয় পেয়েছে দলটি। ফ্রেঞ্চ লিগ ওয়ানে শনিবার নাইসকে ২-১ গোলে হারালো পিএসজি।

মেসির ২৮তম মিনিটের স্ট্রাইক ছিল সব ধরনের প্রতিযোগিতায় এই মৌসুমে সপ্তম ক্লাব গোল। এর আগে আর্জেন্টিনার জার্সিতে আন্তর্জাতিক বিরতিতে দুই ম্যাচে চার গোল করেন তিনি। প্রতিপক্ষের খেলোয়াড়দের চ্যালেঞ্জের মুখে ছোট ডি বক্সের সামনে ফাউল হন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ফ্রি কিক পান তিনি এবং বাঁ পায়ের দর্শনীয় শটে উঁচু দিয়ে জাল কাঁপান, অসহায় চোখে বলের দিকে তাকিয়ে ছাড়া গোলকিপারের কিছু করার ছিল না।

বর্তমান পিএসজি কোচ ক্রিস্টোফ গালটিয়েরের সাবেক ক্লাব বিরতির পর পর গায়েটান লাবোর্দের গোলে জবাব দিয়েছিল। তবে শেষ হাসি হেসেছে প্যারিসিয়ান ক্লাব। আসন্ন চ্যাম্পিয়নস লিগের ম্যাচ সামনে রেখে বেঞ্চে ছিলেন এমবাপ্পে। হুগো একিটেকের বদলে তাকে নামান গালটিয়ের। ম্যাচ শেষ হওয়ার সাত মিনিট আগে নোর্দি মুকিয়েলের কাটব্যাক থেকে গোল করেন বদলি নামা এমবাপ্পে। লিগ ওয়ানে অষ্টম গোল করে শীর্ষে থাকা নেইমারের পাশে বসলেন ফরাসি ফরোয়ার্ড।

এই জয়ে পিএসজি লিগ ওয়ানের শীর্ষি ফিরে গেছে। দ্বিতীয় স্থানে থাকা মার্শেইর চেয়ে দুই পয়েন্ট এগিয়ে তারা। ৯ ম্যাচে ২৫ পয়েন্ট বর্তমান চ্যাম্পিয়নদের।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com