1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

তথ্যমন্ত্রী: বিএনপি নিজেদের কর্মীদের নিজেরাই মারছে

  • আপডেট : শনিবার, ১ অক্টোবর, ২০২২, ৬.৩৩ পিএম
  • ২০৬ Time View

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নিজেদের কর্মীদের নিজেরাই মারছে, ভবিষ্যতেও তাদের কর্মীদের তারাই মারবে। সেগুলো আমাদের ওপর দায়িত্ব চাপানোর চেষ্টা করবে, পুলিশের ওপর দায়িত্ব চাপানোর চেষ্টা করবে।

তিনি বলেন, তারা তো এই রাজনীতি করে। তারা হত্যার রাজনীতিটাই করে। ওনারা আসলে সংঘাতময় রাজনীতিটা করে। সংঘাতময় পরিস্থিতি তৈরি করতে চায়।

শনিবার (১ অক্টোবর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, ২০০৬, ৭, ৮ সালে বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছিলেন সুষ্ঠু অবাধ নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০টি আসন পাবে। ২০০৮ সালে দেশের ইতিহাসে অত্যন্ত সুষ্ঠু নির্বাচন হয়েছে। ভাগ্যের এমনই নির্মম পরিহাস বিএনপি ২৯টি আসন পেয়েছে। ৩০টি আসনও পায়নি। ভবিষ্যতে যে নির্বাচন হবে আবারও ধস নামানো বিজয়ের মাধ্যমে শেখ হাসিনা সরকার গঠন করবেন।

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না— এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, এটা বিএনপি স্বপ্ন দেখতে পারে। স্বপ্ন দেখতে তো অসুবিধা নেই। তবে এই স্বপ্ন এখন তাদের জন্য দুঃস্বপ্ন। এটা কখনও বাস্তবায়িত হবে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com