1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এফএএস ফাইন্যান্স সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত দেশ ও জোটের সার্বিক পরিস্থিতি নিয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের উম্মুক্ত সাংবাদিক সম্মেলন সরকারি ব্যয় কমাতে নতুন গাড়ি, বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণে বিধিনিষেধ খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ ‘ফোর্সড লোন’: বিআইবিএম চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাতে পারে: আইএমএফ

থাইল্যান্ডকে ৮২ রানেই অলআউট করল বাংলাদেশ

  • আপডেট : শনিবার, ১ অক্টোবর, ২০২২, ১১.১৬ এএম
  • ২৩৭ Time View

নারী এশিয়া কাপের চ্যাম্পিয়ন বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতির দল এবারের আসরে নেমেছে শিরোপা ধরে রাখার লক্ষ্যেই। সেই মিশনের শুরুটা চ্যাম্পিয়নের মতোই করেছে বাংলাদেশ। টস হেরে ফিল্ডিংয়ে নেমে থাইল্যান্ডকে অলআউট করে দিয়েছে মাত্র ৮২ রানেই।

আজ শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে টস ভাগ্যটা সঙ্গ দেয়নি বাংলাদেশ অধিনায়ক নিগারকে। টস জিতে থাইল্যান্ড নেয় ব্যাট করার সিদ্ধান্ত। তবে সে সিদ্ধান্তটাকে মোটেও ‘ভালো’ মনে হতে দেয়নি বাংলাদেশের বোলাররা। থাই মেয়েদের গুঁড়িয়ে দিয়েছে ৮২ রানেই।

থাইল্যান্ড অবশ্য শুরুটা করেছিল বেশ দেখে শুনে। তবে বাংলাদেশি বোলাররা একটু পরই চড়াও হন তাদের ওপর। পঞ্চম ওভারে প্রথম উইকেট খোয়ায় থাইরা। পাওয়ারপ্লের শেষ ওভারে আরও একটা। এরপর পান্নিতা মায়া ২২ বলে ২৬ রানের ইনিংস খেলে বাংলাদেশকে খানিকটা অস্বস্তিতেই রেখেছিলেন।

তবে দলীয় ৫৪ রানে তিনি ফেরার পরই ভেঙে পড়ে থাইল্যান্ডের ইনিংস। ৩ ওভারের ব্যবধানে ৫৪-২ থেকে ৬১-৭ হয়ে যায় থাইদের স্কোরকার্ড। এরপরও যে থাইদের ইনিংসটা ২০ ওভার পর্যন্ত গিয়েছে, তার কৃতিত্বটা পুরো সরনারিন তিপোচ আর রোসেনান কানোহের। দুজনের ১১ ও ১০ রানের দুই ইনিংসে শেষমেশ স্কোরটা ৮২ পর্যন্ত নিয়ে যায় থাইল্যান্ড।

রুমানা আহমেদ বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন। ২টি করে উইকেট শিকার করেন নাহিদা, সানজিদা ও সোহেলী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com