1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
Title :
বাজার স্থিতিশীল রাখতে আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন সংসদের দ্বিতীয় অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ নিষিদ্ধ হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১১ বিএসইসিতে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার পদে তিন নতুন মুখ রাষ্ট্র জনগণের, কেন্দ্রের নয়: মুহাম্মদ আজগর হোসেন জিহাদ অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

শাকিব খান: আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি

  • আপডেট : শনিবার, ১ অক্টোবর, ২০২২, ৯.৫৭ এএম
  • ১৭০ Time View

‘শুভ দিন-ক্ষণ’ উল্লেখ করে নিজেদের ভেরিফায়েড পেইজে শাকিব ও বুবলী একই স্টেটমেন্ট দিয়েছেন ২৫ মিনিটের ব্যবধানে। প্রথমে বুবলী, তারপর শাকিব। দুটো পোস্টে হালকা পার্থক্য, শাকিব খানের দেয়ালে শুধু স্থান পেয়েছে পিতা-পুত্রের ছবি। বিপরীতে মা বুবলী প্রকাশ করেছেন তিনজনেরই বেশ ক’টি ছবি।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরবেলাকে ‘শুভ দিন-ক্ষণ’ উল্লেখ করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন শাকিব ।

ফেসবুক পোস্টে শাকিব খান লিখেছেন, ‘আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।’

তিনি লিখেন, ‘শেহজাদ খান বীর আমার এবং বুবলীর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’

এর আগে জন্মের দীর্ঘ আড়াই বছর পর বীরের কথা কৌশলে জানান দেন বুবলী। শাকিব খানের বড় পুত্র জয়ের জন্মদিনে (২৭ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টের মাধ্যমে বুবলী তার বেবিবাম্পের ছবি পোস্ট করে ছোট খানের খবরটা জানান তিনি।

একই দিন গণমাধ্যমের কাছে বুবলী জানান, ‘আমি মুসলিম। সব কিছুই শালীনভাবে এবং সুন্দরভাবেই হয়েছে।’

জানা যায়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে ২০২০ সালের ২১ মার্চ পুত্র সন্তানের জন্ম দেন বুবলী। দীর্ঘ প্রায় ১ বছর ছিলেন কাজের বাইরে। সন্তান জন্মদানের পর দেশে ফিরে আবার ব্যস্ত হয়েছেন চলচ্চিত্রে। কিন্তু মা হওয়ার খবরটি খুবই সতর্কতার সঙ্গে গোপন রেখেছিলেন এই নায়িকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com