1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এফএএস ফাইন্যান্স সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত দেশ ও জোটের সার্বিক পরিস্থিতি নিয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের উম্মুক্ত সাংবাদিক সম্মেলন সরকারি ব্যয় কমাতে নতুন গাড়ি, বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণে বিধিনিষেধ খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ ‘ফোর্সড লোন’: বিআইবিএম চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাতে পারে: আইএমএফ

বিনা টিকিটে দেখা যাবে নারী এশিয়া কাপ

  • আপডেট : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২, ১১.৪৬ এএম
  • ১৯৬ Time View

আসন্ন নারী এশিয়া কাপের আসর বসছে সিলেটে। নারীদের ক্রিকেটের এশিয়ার শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ের জন্য ইতোমধ্যেই প্রস্তুত আধ্যাত্মিক রাজধানীখ্যাত এই শহর। এই আসরকে আরও আকর্ষণীয় করতে দর্শকদের বিনা টিকিটে মাঠে বসে খেলা দেখার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এরই মধ্যে ভারত ছাড়া এবারের আসরে অংশগ্রহণকারী দলগুলো পৌঁছে গেছে সিলেটে। শুক্রবার শেষ দল হিসেবে আসছে ভারত। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠ ও আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আসরের সবগুলো ম্যাচ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এশিয়ার ক্রিকেটে নারীদের সবচেয়ে বড় এ ইভেন্টের খেলা বিনা টিকিটে মাঠে বসে দেখতে পারবেন দর্শকেরা। পাশাপাশি ম্যাচগুলো দেখা যাবে স্টার স্পোর্টসসহ দেশি কয়েকটি চ্যানেলে।

এশিয়া কাপকে সামনে রেখে বুধবার সিলেটে পৌঁছায় বাংলাদেশ নারী দল। মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত সেখানে যায় বৃহস্পতিবার দুপুর ১২টার পর। এছাড়া পাকিস্তান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড নারী দলও সিলেটে পৌঁছে গেছে।

ইনজুরি কাটিয়ে বাংলাদেশ দলের অনুশীলনে যোগ দিয়েছেন জাহানারা আলম। আঙুলের চোটের কারণে বিশ্বকাপের বাছাইপর্বে খেলা হয়নি অভিজ্ঞ এই পেইসারের।

বাংলাদেশের ক্রিকেটে প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টের শিরোপা জয়ের শুরুটা হয়েছিল নারী দলের হাত ধরেই। ২০১৮ সালের নারী এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে সেই শিরোপা ধরে রাখার মিশন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com