1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

মূল্যস্ফীতির লাগাম টানতে নীতি সুদহার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক

  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ১০.৫১ পিএম
  • ২৮২ Time View

মূল্যস্ফীতির লাগাম টানতে বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও বাড়ানো হল নীতি সুদহার। এই সুদহার ২৫ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। এতে রেপো সুদহার বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৭৫ শতাংশ। নতুন এ সুদহার আগামী রোববার থেকে কার্যকর হবে।

আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি কমিটির ৫৬তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ২৭ জুন রেপোর সুদহার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়েছিল বাংলাদেশ ব্যাংক। এর আগে ২৯ মে বাড়ানো হয়েছিল ৫০ বেসিস পয়েন্ট।

উল্লেখ,ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে যে টাকা ধার নেয়, তাই রেপো নামে পরিচিত। রেপোর সুদহার বাড়ালে কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার করা টাকার জন্য বেশি সুদ গুনতে হয়।তাতে ধারের প্রবণতা কমে আসে, কমে টাকার প্রবাহ। আর টাকার প্রবাহ কমলে পণ্য ও সেবার মূল্যের উপর এর প্রভাব পড়ে। মূল্য কিছুটা কমে আসে অথবা মূল্য বৃদ্ধির গতি কমে যায়।

রেপোর সুদহার বাড়ানোর বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম শক্তিশালী হলেও চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সরবরাহব্যবস্থায় সৃষ্ট সমস্যা আরও বৃদ্ধি পেয়েছে, যার ফলে বিশ্বে চাহিদা ও সরবরাহের মধ্যে অসামঞ্জস্য এখনো বিদ্যমান। এর ফলে ২০২১ সালের শুরু থেকে বিশ্ববাজারে অধিকাংশ পণ্যের দাম বেড়েছে, যা এখনো পূর্বাবস্থায় ফেরেনি। এ জন্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে ওভার নাইট বা এক দিনের জন্য ধার করা টাকা বা রেপোর সুদহার ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করার সিদ্ধান্ত হয়েছে।

সুদহার বাড়লেও রিভার্স রেপোর সুদহার ৪ শতাংশ অপরিবর্তিত রাখা হয়েছে। রিভার্স রেপো হলো ব্যাংকের কাছ থেকে কেন্দ্রীয় ব্যাংকের টাকা নেওয়া।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com