মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর পতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ল্যাম্পস সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার পটুয়াখালীতে আইএফআইসি ব্যাংকের দুইদিনব্যাপী ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ সম্প্রসারণ কর্মসূচি মোটরসাইকেল ক্রেতাদের বীমা সুবিধা দিতে হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত লুটপাটের পর পীরকে হত্যা করছে যুদ্ধাপরাধীচক্র : মোমিন মেহেদী সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে হামিদ ফেব্রিক্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট এলায়েন্স

বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৩ Time View

বগুড়ার শেরপুরে মর্তুজা কাওসার অভি (৩৮) নামের এক যুবক‌কে কুপি‌য়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। মর্তুজা কাওসার অভি উপজেলার খন্দকার পাড়ার মৃত ফুয়ার ছেলে।

জানা গেছে, সন্ধ্যায় স্থানীয় একটি গ্যারেজে মোটরসাইকেল ঠিক করতে দিয়ে দাঁড়িয়ে ছিলেন অভি। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহতাবস্থায় অভিকে উদ্ধার ক‌রে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘অভ্যন্তরীণ কোন্দল এবং পূর্ব শত্রুতার জে‌রে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেলের মর্গে রয়েছে। এ ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ করেনি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS