1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এফএএস ফাইন্যান্স সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত দেশ ও জোটের সার্বিক পরিস্থিতি নিয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের উম্মুক্ত সাংবাদিক সম্মেলন সরকারি ব্যয় কমাতে নতুন গাড়ি, বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণে বিধিনিষেধ খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ ‘ফোর্সড লোন’: বিআইবিএম চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাতে পারে: আইএমএফ

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি

  • আপডেট : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ১.০৯ পিএম
  • ১৮২ Time View

লিওনেল স্কালোনি তার চুক্তি নবায়ন করছেন। ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার প্রধান কোচ থাকবেন তিনি। বুধবার বাংলাদেশ সময় সকালে এক টুইটবার্তায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়া এ খবর জানিয়েছেন।

লিওনেল মেসির জোড়া গোলে জ্যামাইকাকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এই জয়ের পর এক টুইটবার্তায় তাপিয়া লিখেছেন, ‘আপনাদের সবাইকে গর্বের সঙ্গে জানাচ্ছি যে, লিওনেল স্কালোনিকে ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত হেড কোচ হিসেবে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আরও লিখেছেন, ‘জাতীয় দলের চলমান প্রজেক্টের ওপর আমরা আস্থা রাখছি। আরও কিছু সময় এই দলে স্কালোনেটা চলবে।’

আর্জেন্টিনার কোচ হিসেবে আরও কাজ করার ইচ্ছের কথা জানিয়ে স্কালোনি বলেছেন, ‘আমি চালিয়ে যেতে চাই। আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে কে কাজ না করতে চায়? প্রেসিডেন্টের সঙ্গে আমার সেরা সম্পর্ক রয়েছে। আমাদের আজকে দেখা হয়েছে এবং সবকিছু সঠিক পথেই আছে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com