1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

ভুটানে সিগারেট রপ্তানী করতে চায় বিএটি

  • আপডেট : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১২.৫১ পিএম
  • ২৯৪ Time View

বাংলাদেশ থেকে ভুটানে সিগারেট রপ্তানী করতে চায় পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি)। বর্তমানে কোম্পানীটি চীন,সিঙ্গাপুর ও মালদ্বীপে সিগারেট রপ্তানি করছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের কাছে এই সংক্রান্ত একটি আবেদন দিয়েছেন বিএটির হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স শেখ শাবাব আহমেদ। আবেদনে মন্ত্রণালয়কে ভুটান এবং বাংলাদেশের মধ্যে অগ্রাধিকার বাণিজ্য চুক্তির (পিটিএ) জন্য স্থানীয় তামাকজাত পণ্য তালিকাভুক্ত করার আহ্বান জানানো হয়।

কোম্পানির তথ্য মতে, প্রায় ৩০ বছর ধরে শুকনো তামাক পাতা রপ্তানি করছে বাংলাদেশ। এতে বছরে ৮৫ মিলিয়ন ডলার আয় হচ্ছে। তবে সরকার সিগারেট রপ্তানির অনুমতি দিলে আগামী দুই বছরে দেশের রপ্তানি আয় হবে ১০০ মিলিয়ন ডলার।

নিজেদের ব্যবসা বাড়াতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ২০২১ সালে সাভারে নতুন কারখানা তৈরির কাজ শুরু করে। এতে বিনিয়োগ হয়েছে ১৯২ কোটি ৫০ লাখ টাকা। ১৯৭৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটিতে সরকারের মালিকানা রয়েছে ৯ শতাংশ।

গত বছর শেয়ারহোল্ডারদের ২৭৫ শতাংশ অর্থাৎ শেয়ার প্রতি ২৭ টাকা ৫০ পয়সা লভ্যাংশ দিয়েছিল বিএটি। তার আগের বছর দিয়েছিল ৬০০ শতাংশ লভ্যাংশ অর্থাৎ শেয়ার প্রতি ৬০ টাকা করে মুনাফা।

উল্লেখ্য, বর্তমানে ভুটানে শুল্কমুক্ত সিগারেট বিক্রি করছে ভারত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com