1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এফএএস ফাইন্যান্স সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত দেশ ও জোটের সার্বিক পরিস্থিতি নিয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের উম্মুক্ত সাংবাদিক সম্মেলন সরকারি ব্যয় কমাতে নতুন গাড়ি, বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণে বিধিনিষেধ খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ ‘ফোর্সড লোন’: বিআইবিএম চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাতে পারে: আইএমএফ

বিশ্বকাপ বাছাইয়ের চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

  • আপডেট : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২, ১০.৪৩ এএম
  • ১৮৭ Time View

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ফাইনালে আয়ারল্যান্ডকে ৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের মেয়েরা তুলেছিল ১২০ রান।

দারুণ ব্যাটিংয়ের পর বল হাতে নেমে ২৪ রানেই আইরিশদের ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচের লাগাম নিজেদের হাতে নিয়ে নেয় বাংলাদেশ। শুরুতেই ওপেনার গেবি লুইসকে বোল্ড করে ফেরান সানজিদা আকতার মেঘলা। আরেক ওপেনার এমি হান্টারকে ফেরান নাহিদা আক্তার। নিজের দ্বিতীয় ওভার করতে এসে ওরলা পেন্ডারিগাস্টকে ফিরিয়ে দ্বিতীয় শিকার তুলে নেন মেঘলা। মিডল অর্ডারে আইরিশদের কিছুটা হাল ধরেছিলেন অধিনায়ক লরা ডেলেনি ও এইমার রিচার্ডসন।

ডেলেনি ১২ ও রিচার্ডসন ১৮ রান করে ফিরলে আবারও বিপর্যয়ে পরে আইরিশ মেয়েরা। দুজনকে সাজঘরে পাঠিয়েছেন রুমানা। শেষদিকে উইকেটরক্ষক ব্যাটার ম্যারি ওয়াল্ডরন ১৯, আরলেনা কেলির অপরাজিত ২৮ রান ও কারা মুরায়ের ১৩ রানে ভর করে ১১৩ রান পর্যন্ত যেতে পারে আয়ারল্যান্ড। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন রুমানা। দুটি করে উইকেট পেয়েছেন নাহিদা, মেঘলা ও সোহেলি।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ফারজানা হকের ৫৫ বলে ৬৫ ও রুমানার ২০ বলে ২১ রানের ইনিংসে মাঝারি পুঁজি পায় বাংলাদেশ নারী দল। বাকি কোনো ব্যাটারই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। আইরিশদের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন ডেলেনি, ২টি করে উইকেট পেয়েছেন মুরায় ও কেলি। এ ছাড়া একটি উইকেট গেছে রিচার্ডসনের ঝুলিতে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com