1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
Title :
ঈদুল আজহার ছুটির পর প্রথম কার্যদিবসে দর পতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স ঈদুল আজহার ছুটির পর প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল ঈদুল আজহার ছুটির পর প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত শ্যালক হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু নবীনগরে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, গ্রেফতার ১, মূল হোতা এখনো পলাতক ওয়ালটন স্মার্ট ফ্রিজ ডিপিডিএলের ঈদ পরবর্তী রাউন্ডে খেলছেন জাতীয় দলের ক্রিকেটাররা ‘ঢাকা ১২০৫’ চলচ্চিত্রে গাইলেন কনক দত্ত কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের শেষ আশ্রয়ও গুঁড়িয়ে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

এ সপ্তাহের রাশিফল (২৪-৩০ সেপ্টেম্বর)

  • আপডেট : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২, ১০.০২ পিএম
  • ২৫৪ Time View

সাফল্য লাভের জন্য কর্ম যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা এবং কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারবেন।

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটির যুগ্ম মহাসচিব জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি  ( ২১ মার্চ – ২০ এপ্রিল ) : উদ্যম ও সাহস নিয়ে প্রতিটি কাজ সম্পন্ন করার চেষ্টা করুন। অপ্রিয় সত্য কথা বলার জন্য অস্বস্তিবোধ করবেন। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য পর্যাপ্ত বিশ্রাম নিন। অতিরিক্ত আবেগ নিয়ন্ত্রণ করতে না পারলে পারিবারিক শান্তি বিঘ্নিত হবে। অনিদ্রা করবেন  না। পেশাগত কাজে আত্মসচেতনতা বৃদ্ধি করুন। রোমান্টিক সম্পর্ক শুভ।

বৃষ রাশি ( ২১ এপ্রিল – ২১ মে ) : অর্থনৈতিক কর্মকান্ডে সফলতা আসবে। শান্তি বিঘ্নিত হবে। পারিবারিক বিষয় আপনার অনুকূলে না-ও থাকতে পারে। সুস্বাস্থ্যের জন্য পরিমিত আহার ও নিয়মিত আহার করুন। ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। প্রিয়জনের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ভালো যাবে। পেশাগত কাজে জটিলতা বাড়তে পারে।

মিথুন রাশি ( ২২ মে – ২১ জুন ) : নিজের প্রতি আত্মপ্রত্যয়ী হোন। মানবতাবাদী মানসিকতার জন্য  প্রশংসিত ও শিল্প, সাহিত্য, ব্যবসা যে কোন ঝুকিপূর্ণ কাজে সফলতা লাভের সম্ভাবনা আছে। পারিবারিক বিষয়ে একাগ্রতা ও ধৈর্য বৃদ্ধি করুন। প্রাণ চাঞ্চল্যের জন্য প্রিয়জন আপনার প্রতি আকর্ষণ অনুভব করবেন। ভ্রমণ শুভ।

কর্কট রাশি ( ‌‌২২ জুন – ২৩ জুলাই ) : আত্মবিশ্বাস ও নিজের যোগ্যতা সম্পর্কে সচেতন হলে সফলতা পাবেন। অলসতা ও দীর্ঘসূত্রীতাকে প্রশ্রয় দেবেন না। ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে সফলতা পাবেন। দাম্পত্য ও পারিবারিক বিষয় নিয়ে যত্নশীল হোন। প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে সাবধানে থাকতে হবে। এজেন্সি ব্যবসার সঙ্গে যুক্তদের জন্য ভালো সময়।

সিংহ রাশি ( ২৩ জুলাই – ২৩ আগস্ট ) : সুযোগ কাজে লাগান, সফলতা পাবেন। আর্থিক বিষয় নিয়ে সফলতা পাবেন। চাকরি ও পেশাগত বিষয় নিয়ে সাবধানে থাকতে হবে। পারিবারিক পরিবেশ আপনার অনুকূলে থাকবে। পরিবারে কারো অসুস্থতা আপনাকে বিচলিত করতে পারে। রোমান্টিক সম্পর্কে আনন্দ পাবেন।

কন্যা রাশি ( ২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর ) : ইচ্ছা শক্তিকে প্রবল করুন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে সম্পন্ন করুন, সফলতা পাবেন। আর্থিক বিষয় নিয়ে যত্নশীল হোন। ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। বিনিয়োগ সংক্রান্ত বিষয় আপনার জন্য শুভ নয়। পেশগত ও পারিবারিক বিষয়ে অতি বাস্তবতার জন্য সমস্যা তৈরি হতে পারে।

তুলা রাশি ( ২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর ) : প্রণয় সংক্রান্ত বিষয় আপনার জন্য শুভ নয়। পারিবারিক পরিবেশ আপনার জন্য  প্রতিকূল হতে পারে। বৈদেশিক কর্মসংস্থান ও অন্যান্য বিষয় থেকে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা-বাণিজ্যের বিষয়ে যত্নশীল হোন। আর্থিক দিক ভালো যাবে।

বৃশ্চিক রাশি ( ২৪ অক্টোবর – ২২ নভেম্বর ) : অপ্রিয় সত্য কথা বলার জন্য ভুল বোঝাবুঝি হতে পারে। রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। যাবতীয় সাংঘর্ষিক বিষয়গুলো এড়িয়ে চলুন। শত্রু সম্পর্কে সচেতন হোন। প্রেমে সফলতা পাবেন। ভ্রমণ শুভ। পেশাগত কাজে সফলতা পাবেন।

ধনু রাশি ( ২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর ) : অমিতব্যয়ী হবেন না। স্বাধীন পেশায় সফলতা পাবেন। স্বাধীন বৃত্তিমূলক কাজে নিজের যোগ্যতাকে তুলে ধরুন, সফলতা পাবেন। সব ধরনের মতানৈক্য এড়িয়ে চলুন। রোমান্টিক সম্পর্কে আনন্দ অনুভব করবেন।

মকর রাশি ( ২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি ) : ভাবাবেগ নিয়ন্ত্রণ করতে হবে। মানসিক অস্থিরতা বাড়তে পারে। গোপনীয়তা রক্ষা করুন। দাম্পত্য জীবন ভালো যাবে। নেতিবাচক মনোভাব ব্যক্ত করবেন না। পরিবেশ অনুযায়ী মানিয়ে চলার চেষ্টা করুন। খাদ্য নির্বাচনে বিশেষ সতর্ক হোন।

কুম্ভ রাশি ( ২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি ) : সব ধরনের মতানৈক্য এড়িয়ে চলুন। প্রতিটি সম্পর্ককে গুরুত্ব দিয়ে অনুধাবন করতে হবে। মানসিক অস্থিরতা বাড়তে পারে। জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্কে সমন্বয় করে চলুন। নিজের যোগ্যতা সম্পর্কে সচেতন হলে সফলতা পাবেন। রোমান্টিক সম্পর্কে আনন্দ অনুভব করবেন।

মীন রাশি ( ১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ ) : সবসময় আত্নবিশ্বাসী হোন। আত্মপ্রত্যয়ের সঙ্গে প্রতিটি কাজ সম্পন্ন করার চেষ্টা করুন, সফলতা পাবেন। নেতিবাচক পরিবেশ ও লোকজন থেকে দূরত্ব বজায় রাখুন। শরীরে ঠান্ডা লাগতে দিবেন না। পেশাগত কাজে সময় দিলে ভালো হবে। রোমান্টিক সম্পর্কে সচেতন হলে সফলতা পাবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com