1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে ড্রাগন সোয়টার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং কুমিল্লায় ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ২৩৩৬, বহিষ্কার-৮ ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ১৮ জুলাই মহাসমাবেশের ঘোষণা মিথ্যা মামলায় পল্লী চিকিৎসক ও সাবেক ছাত্রদল নেতা জালাল পাশাকে গ্রেপ্তারের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি ঢাকাস্থ নড়াইল জেলা সমিতির কার্যনির্বাহী পরিষদে সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত ফাহাদ হোসেন কুমিল্লা গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে চার ঘণ্টার মধ্যে চোরাই মাল উদ্ধার, চার দিনে ২০ ছিনতাইকারী গ্রেপ্তার

ট্রাকচাপায় প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের

  • আপডেট : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২, ১১.৫০ এএম
  • ১৭৪ Time View

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ট্রাকের চাপায় শ্যালক ও দুলাভাই নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে আরও একজন। শনিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম। নিহতরা হলেন- গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার রাজিবপুর গ্রামের আজিজুল হকের ছেলে আজগর হোসেন (৩৫) ও খানপুর খান পাড়ার মকবুল হোসেনের ছেলে মোহাম্মদ আলী (৬৫)। তারা সম্পর্কে শ্যালক-দুলাভাই। আহত মকবুল আলী (৪০) রাজিবপুর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, সুন্দরগঞ্জ থানা থেকে একটি ইজিবাইকে সাতজন নারী পুরুষ দিনাজপুর শহরের খোয়ারের মোড়ে আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। পথে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ইজিবাইকের চার্জ শেষের দিকে হওয়ায় যাত্রীদের মধ্য থেকে তিনজন ইজিবাইক থেকে নেমে যান। এরপরই ইজিবাইকে তারা আরেকটি ইজিবাইক ভাড়া করতে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় দিনাজপুরমুখী একটি মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন। গুরুত্বর আহত একজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। ট্রাকটির ধাক্কার ফলে হাসপাতালের বাউন্ডারির বাইরে সারিবদ্ধভাবে দাঁড়ানো কয়েকটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন। ট্রাকটি কোতোয়ালী থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com