1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

নেইমারের অ্যাসিস্ট রিচার্লিশনদের গোলে ব্রাজিলের জয়

  • আপডেট : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২, ১১.৪২ এএম
  • ১৮৫ Time View

ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল। আর ঘানার অবস্থান ৬০। ফ্রান্সের মাঠে তাই দুই দলের খেলাতে ব্যবধানটাও ফুটে উঠলো বেশ। নেইমারের দুই অ্যাসিস্ট আর রিচার্লিশনদের গোলে ঘানাকে ব্যাকফুটে করে রেখেছে ব্রাজিল। ফ্রান্সের লু আভহাতে গতকাল শুক্রবার দিবা রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ঘানার বিপক্ষে ৩-০ গোলে জিতেছে ব্রাজিল।

কোপা আমেরিকার ফাইনালের পর এই নিয়ে ১৪ ম্যাচে অপরাজিত রইল ব্রাজিল। এর মধ্যে তাদের জয় ১১টি, ড্র তিনটি। ব্রাজিলের ৪-৩-৩ ছকের বিপরীতে ঘানা ৪-১-৪-১-এ খেলেছে। আফ্রিকার দলটির রক্ষণ জমাট করে খেলার প্রবণতা থাকলেও প্রথমার্ধেই আত্মসমর্পণ করতে হয়েছে।

গতকাল রাতে ম্যাচের নবম মিনিটেই লিড পেয়ে যায় ব্রাজিল। রাফিনিয়ার কর্নারে অনেকটা লাফিয়ে উঠে হেড দিয়ে দলকে এগিয়ে নেন মার্কিনিয়োস। ২৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রিশার্লিসন। নেইমারের পাস পেয়ে ডি-বক্সে পেয়ে ডান পায়ের শটে স্কোরলাইন ২-০ করেন টটেনহ্যাম হটস্পারের ফরোয়ার্ড।

এরপর বিরতিতে যাওয়ার আগেই আরেকটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ ব্রাজিলের হাতে এনে দেন রিশার্লিসন। ৪০তম মিনিটে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এটিতেও অবদান ছিল নেইমারের। পিএসজি তারকার ফ্রি-কিকে হেড দিয়ে গোলটি করেন রিশার্লিসন। ম্যাচের বাকি সময় রক্ষণ ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

কাতার বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি সারতে ম্যাচ দুটি খেলছে ব্রাজিল। নিজেদের শেষ প্রীতি ম্যাচে আগামী মঙ্গলবার প্যারিসে তিউনিসিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com