1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
Title :
বীরগঞ্জে ৫ মাদক সম্রাট গ্রেফতার শ্রম সচিব-কে ফুলেল শুভেচ্ছা জানাল সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর ইতিহাসে প্রথম, এডিপির আকার ছাড়াচ্ছে ৩ লাখ কোটি টাকা চুয়াডাঙ্গায় জন্ম সনদ জালিয়াতি প্রস্তুতকারী প্রশাসনিক কর্মকর্তা ও উদ্যোক্তাসহ ২ জন গ্রেফতার বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে মুন্নু সিরামিক বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল শ্রম ও কর্মসংস্থান সচিব শ্রমিক ও মেধাবী শিক্ষার্থীদের চেক দিলেন ভৈরবে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা নবীনগরে মরহুম দেনু মিয়া দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন করলেন এমপি কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

রোহিঙ্গাদের আরও ১৭০ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র

  • আপডেট : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২, ১১.২৩ পিএম
  • ২০৯ Time View

রাখাইন এবং বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র মানবিক সহায়তা হিসেবে আরও ১৭০ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী (সেক্রেটারি অফ স্টেট) এন্টনি জে. ব্লিঙ্কেন।

বৃহস্পতিবার রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র নতুন এ সহায়তার ঘোষণা দেয় বলে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তি জানায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

দূতাবাস জানায়, নতুন এই আর্থিক সহায়তার মধ্য দিয়ে ২০১৭ সালের আগস্ট মাস থেকে রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের দেওয়া মোট সহায়তার পরিমাণ ১ দশমিক ৯ বিলিয়ন পৌঁছেছে। এবারের অতিরিক্ত মানবিক সহায়তার মধ্যে স্টেট ডিপার্টমেন্ট থেকে ৯৩ মিলিয়ন ডলার এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি থেকে ৭৭ মিলিয়ন ডলার সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে।

এর মধ্য থেকে ১৩৮ মিলিয়ন ডলার বাংলাদেশে ৯ লাখ ৪০ হাজারের বেশি রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয় দেওয়া ৫ লাখ ৪০ হাজারের বেশি স্থানীয় জনগোষ্ঠীর জীবনমানের টেকসই উন্নয়ন কার্যক্রমে ব্যয় করা হবে। এর মধ্যে রয়েছে খাদ্য, নিরাপদ পানীয়, স্বাস্থ্যসেবা, সুরক্ষা, শিক্ষা, আশ্রয় এবং মনোসামাজিক সহায়তা করা।

মানবিক কার্যক্রমে আর্থিক সহায়তা প্রদান এবং মিয়ানমারের সহিংসতার কারণে বিপদগ্রস্ত ও ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য সহায়তা বাড়াতে অন্যান্য দাতাদের প্রতি অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র বাংলাদেশ এবং রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া এই অঞ্চলের অন্যান্য দেশগুলোর উদারতার প্রশংসা করেছে।

যুক্তরাষ্ট্র রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজে পেতে বাংলাদেশ সরকার, রোহিঙ্গা ও মিয়ানমারের অভ্যন্তরে থাকা জনগণের সঙ্গে কাজ করছে। যাতে করে মিয়ানমারে উপযুক্ত পরিবেশ তৈরি হলে বাস্তুচ্যুত রোহিঙ্গারা নিরাপদে, স্বেচ্ছায়, মর্যাদার সঙ্গে এবং টেকসইভাবে ফিরে যেতে ও পুনরায় একত্রীকরণ করতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com