1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:১০ অপরাহ্ন
Title :
প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী

নয়াপল্টনে শাওনের জানাজা সম্পন্ন, বিক্ষোভের ডাক যুবদলের

  • আপডেট : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২, ১১.১৭ পিএম
  • ২৭২ Time View

মুন্সিগঞ্জের মুক্তারপুরে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষে নিহত যুবদলকর্মী শহিদুল ইসলাম শাওনের (২৬) জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বাদ মাগরিব পল্টনে বিএনপির কার্যালয়ে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজে শেষে সাওনের মরদেহ নিয়ে তার পরিবারের সদস্যরা মুন্সিগঞ্জের উদ্দেশে রওনা হন। এর আগে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি কার্যালয়ের সামনে আসে।

সাওনের মৃত্যুর প্রতিবাদে আগামীকাল শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল তিনটায় নয়াপল্টনে যুবদল বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে।

জুমার পর জানাজা হওয়ার কথা থাকলেও ময়নাতদন্তে দেরি হওয়ায় তা পিছিয়ে যায়। মাগরিবের পর জানাজা অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী উলামা দলের আহ্বায়ক মাওলানা নেছারুল হক জানাজা পরিচালনা করেন।

জানাজাপূর্বক সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কর্তৃত্ববাদী সরকার ক্ষমতায় টিকে আছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে সাওন হত্যার প্রতিশোধ নিতে হবে।

তিনি বলেন, শাওনের রক্ত বৃথা যেতে দেবো না। সরকার পতনের মধ্য দিয়ে শাওন হত্যার বিচার নেবো। সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।

জানাজায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপি নেতা হাবিব-উন-নবী খান সোহেল, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ দলের বিভিন্ন পর্যায়ে নেতারা অংশ নেন।

জানাজা শেষে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা নয়াপল্টন এলাকায় মশাল মিছিল করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com