মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

বিশ্বকাপের দল ঘোষণা করল স্কটল্যান্ড

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬০ Time View

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে স্কটল্যান্ড। দলে ফিরেছেন দুই অভিজ্ঞ পেসার জশ ডেভি ও ব্র্যাড হুইল। অনুমেয়ভাবেই আসন্ন বিশ্বকাপে দলটিকে নেতৃত্ব দেবেন রিচার্ড বেরিংটন।

গত জুলাইতে অবসরে গেছেন স্কটল্যান্ডের নিয়মিত অধিনায়ক কাইল কোয়েটজার। এরপরই অধিনায়কত্ব পান বেরিন্টন। গত বছর স্কটল্যান্ডের হয়ে দুটি হাফ সেঞ্চুরিতে ১৭৭ রান করেছিলেন তিনি।

দলে ডাক পাওয়া দুই অভিজ্ঞ পেসার ডেভি এবং হুইল শেষবার স্কটল্যান্ডের হয়ে খেলেন ২০২১ সালে। দলে ডাক পেয়েছেন টি-টোয়েন্টি অভিষেকের অপেক্ষায় থাকা ব্রেন্ডন ম্যাকমুলেন। তবে স্কটল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি ব্যাটার অলিভার হেয়ারসের। দুই পেসার ডেভি ও হুইলকে জায়গা করে দিতে স্কোয়াডে জায়গা হয়নি গেভিন মাতিন ও আলী ইভান্সের।

স্কটল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড: রিচার্ড বেরিংটন (অধিনায়ক), জর্জ মানসি, মাইকেল লিস্ক, ব্রাডলি হুইল, ক্রিস সোল, ক্রিস গ্রেভস, সাফিয়ান শরিফ, জশ ডেভি, ম্যাথু ক্রস (সহ-অধিনায়ক), কালাম ম্যাকলিওড, হামজা তাহির, মার্ক ওয়াট, ব্রেন্ডন ম্যাকমুলেন, মাইকেল জোনস ও ক্রিস ওয়ালাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS