1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

এসআইবিএল এর ১৫টি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ৯.০৭ পিএম
  • ২৫০ Time View

সোশ্যাল ইসলামী ব্যাংকের ১৫টি নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) প্রধান কার্যালয়ে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান ড. মো. মাহবুব উল আলম এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম এবং স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো.  ইয়াহিয়া। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সামছুল হক ও মুহাম্মদ ফোরকানুল্লাহ, মানব সম্পদ বিভাগের প্রধান কাজী ওবায়দুল আল-ফারুক, চিফ রেমিট্যান্স অফিসার মো. মোশাররফ হোসাইন, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান এবং এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. মশিউর রহমান। এছাড়াও অনুষ্ঠানে আউটলেটগুলোর এজেন্টসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো হচ্ছে- কুমিল্লার লালমাই এর গৈয়ারভাঙ্গা বাজার, গাইবান্ধার গোবিন্দগঞ্জের আমতলী বাজার, মাদারীপুরের রাজৈর ইলিবপুরের ভোটঘর বাজার, কিশোরগঞ্জ কুলিয়ারচরের ফরিদপুর বাজার, নোয়াখালীর সোনাইমুড়ীর কালিকাপুর বাজার, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া গোপীনাথপুর নতুন বাজার, নরসিংদীর রায়পুরার হাটুভাঙ্গা বাজার, ঢাকার ধামরাইয়ের বালিয়া বাজার, খুলনার ফুলতলা জামিরা বাজার, যশোর মনিরামপুরের নেংগুরাহাট, লক্ষ্মীপুরের ফরাশগঞ্জ বাজার, রামগঞ্জের Wv¹vZjx মসজিদ বাজার, বগুড়ার দুপচাঁচিয়ায় চৌমুহনী বাজার, সিলেটের দক্ষিণ সুরমায় জালালপুর বাজার, গোলাপগঞ্জ পুরকায়স্ত বাজারের মসজিদ মার্কেট।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com