1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

হিজাববিরোধী বিক্ষোভে উত্তাল ইরান, নিহত ৯

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ১১.৪১ এএম
  • ১৯৪ Time View

ইরানে পুলিশের হেফাজতে মাহসা আমিনি নামের এক তরুণীর মৃত্যুর পর হিজাব এবং দেশটির ‘নৈতিকতাবিষয়ক’ পুলিশের বিরুদ্ধে বিক্ষোভে এ পর্যন্ত কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। খবর বিবিসির।

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে পোস্ট করা ভিডিওতে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, পাল্টাপাল্টি ধাওয়া, গুলির শব্দ ও মেয়েদের হিজাবে আগুন ধরিয়ে দেওয়ার দৃশ্য দেখা গেছে। বিক্ষোভকারীদের সঙ্গে দেশটির ১৫টি শহরে পুলিশের সংঘর্ষ হয়েছে।

আস্তে আস্তে তীব্র হওয়া এ বিক্ষোভে সামনের কাতারে রয়েছেন ইরানের নারীরা। এর আগে গত মঙ্গলবার দেশটির সারি শহরে নারীরা আগুন দিয়ে তাদের হিজাব জ্বালিয়ে দেন।

কুর্দি নারী মাহসা আমিনিকে গত ১৩ সেপ্টেম্বর তেহরানের পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ হেফাজতে নেওয়ার দুই ঘণ্টা পর অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় তাকে। তিন দিন কোমায় থাকার পর গত ১৬ সেপ্টেম্বর মারা যান ২২ বছর বয়সী আমিনি। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, হার্ট অ্যাটাকে মারা গেছেন তিনি।

ইরানের দক্ষিণাঞ্চল থেকে তেহরানে ঘুরতে আসা মাহসাকে একটি মেট্রোস্টেশন থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি সঠিকভাবে হিজাব পরেননি। এমনকি তার শরীরের অন্যান্য অংশেও ভালোভাবে ঢাকেননি।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক ভারপ্রাপ্ত হাইকমিশনার নাদা আল-নাশিফ জানান, পুলিশ আমিনির মাথায় লাঠি দিয়ে আঘাত করলে তার মাথা গাড়ির সঙ্গে ধাক্কা লেগে ফেটে যায়।

নারীর পোশাকের স্বাধীনতার দাবিতে চলমান বিক্ষোভে নারীদের পাশাপাশি পুরুষরাও যোগ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com