1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
Title :
আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১ হাজার ৪২৫ টাকা ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান কালিয়ার জয়নগর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল মোল্লার মোটরসাইকেল শোভাযাত্রা নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখ গ্রেপ্তার শেখ হাসিনার ফেরার ঘোষণা আওয়ামী লীগ কর্মীদের সক্রিয় রাখার চেষ্টা: স্পিকার ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি, সতর্ক অবস্থানে আরও ৪ প্লাটুন ঋণ কার্যক্রমে গতি আনতে ডিসেম্বরকে বিশেষ মাস ঘোষণা সোনালী ব্যাংকের আমদানি-রপ্তানির আড়ালে অর্থ পাচার ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার সমর্থনে উঠান বৈঠক কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৭৮ জনসহ আটক ৪৯৬

পুঁজিবাজারে নতুন করে যুক্ত হচ্ছে ১৩ কোম্পানি

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ১০.৪৩ এএম
  • ৬৩৬ Time View

নতুন করে পুঁজিবাজারে আসছে আরও অন্তত ১৩টি কোম্পানি। কোম্পানিগুলো পুঁজিবাজার থেকে বিনা সুদে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ১ হাজার ১৭৬ কোটি টাকা উত্তোলন করবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসইসির তথ্য মতে, গত দুই বছরে ৩৪টি কোম্পানির আইপিওর অনুমোদন দেওয়া হয়েছে। আরও ১৩টি কোম্পানি আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে টাকা উত্তোলনের জন্য আবেদন করেছে। এর মধ্যে পাঁচটি কোম্পানি আইপিওর অনুমোদন পেয়ে গেছে। বাকি আটটি কোম্পানির আবেদন যাচাই-বাছাই করছে কমিশন।

অনুমোদন পাওয়া পাঁচটি কোম্পানি হলো—  গ্লোবাল ইসলামী ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স, নাভানা ফার্মাসিউটিক্যালস ও এশিয়াটিক ল্যাবরেটরিজ।

অনুমোদনের অপেক্ষায় থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সিকদার ইনস্যুরেন্স, ইসলামী কমার্শিয়াল ইনস্যুরেন্স, ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স, ইসলাম অক্সিজেন, ওমেরা পেট্রোলিয়াম, বি ব্রাদার্স গার্মেন্টস, অনিক ট্রিমস ও থ্রি অ্যাঙ্গেল মেরিন।

গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড ফিক্সড প্রাইস মেথডে আইপিওর মাধ্যমে ৪২ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে ৪২৫ কোটি টাকা উত্তোলন করবে।

মিডল্যান্ড ব্যাংক সাত কোটি শেয়ার ছেড়ে ৭০ কোটি টাকা উত্তোলন করবে।

কোম্পানি দুটি পুঁজিবাজার থেকে উত্তোলন করা অর্থ এসএমই, সরকারি সিকিউরিটিজ ও সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ এবং আইপিও খরচ বাবদ ব্যয় করবে।

ফিক্সড প্রাইস পদ্ধতিতে পুঁজিবাজার থেকে টাকা উত্তোলন করবে বিমা কোম্পানি চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স। কোম্পানিটি পুঁজিবাজারে দেড় কোটি সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৫ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলন করা অর্থ সরকারি সিকিউরিটিজ ক্রয়, পুঁজিবাজারে বিনিয়োগ ও আইপিও খরচ বাবদ ব্যয় করবে।

একইভাবে পুঁজিবাজার থেকে টাকা উত্তোলন করবে সিকদার ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটি এক কোটি ৬০ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে ১৬ কোটি টাকা উত্তোলন করবে।

ইসলামী কমার্শিয়াল ইনস্যুরেন্স দুই কোটি দুই লাখ ৬১ হাজার ১০৬টি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ২০ কোটি ২৬ লাখ ১১ হাজার ৬০ টাকা এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স এক কোটি ৬০ লাখ শেয়ার ছেড়ে ১৬ কোটি টাকা উত্তোলন করবে।

এ ছাড়া অনিক ট্রিমস লিমিটেড ফিক্সড প্রাইস পদ্ধতিতে ৩০ কোটি টাকা, বি ব্রাদার্স গার্মেন্টস লিমিটেড ৫০ কোটি টাকা এবং থ্রি অ্যাঙ্গেল মেরিন লিমিটেড ৩২ কোটি টাকা পুঁজিবাজার থেকে উত্তোলন করতে চায়।

অপর দিকে আইপিওর বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করতে চায় এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, নাভানা ফার্মাসিউটিক্যালস, ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড ও ইসলাম অক্সিজেন লিমিটেড।

এই চার কোম্পানির মধ্যে ওষুধ খাতের কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড ৯৫ কোটি টাকা উত্তোলন করবে।

নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড পুঁজিবাজার থেকে ৭৫ কোটি টাকা উত্তোলন করবে। এ অর্থ কোম্পানিটি নতুন ভবন নির্মাণ, ইউটিলিটি ও ইঞ্জিনিয়ারিং ভবন নির্মাণ, সেফালোস্ফোরিন ইউনিটের সংস্কার, ঋণ পরিশোধ ও আইপিওর ব্যয় বাবদ খরচ করবে।

এ ছাড়া ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড বাজার থেকে ২৩৮ কোটি ৪৩ লাখ টাকা এবং ইসলাম অক্সিজেন ৯৩ কোটি টাকা উত্তোলন করতে চায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com