1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
Title :
মাধবপুরে বাউল শিল্পী ডিজে সুমাইয়া স্বামী-সন্তান রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে ব্যাংক ঋণের দুই বিধিনিষেধ শিথিল, বাড়বে অর্থায়ন পুঁজিবাজার সংস্কারে স্বল্প-মধ্য-দীর্ঘমেয়াদি পরিকল্পনা বিএসইসির তিন অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত হামের ভয়াবহতা বাড়ছে, মৃতের সংখ্যা পৌঁছাল ৪৫১ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ওয়ান ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স আসন্ন বাজেটে ভূমিহীনদের কর্মসংস্থান ও বিশেষ বরাদ্দের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত নবীনগরে জনপ্রিয় হয়ে উঠছে জাপানের ওকিনাওয়া কুমড়ো কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্যাংক খাত সংস্কারে বিশ্বব্যাংকের সহায়তা চায় না বাংলাদেশ ব্যাংক

  • আপডেট : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২, ৮.১৫ পিএম
  • ১৫০ Time View

দেশের ব্যাংক খাত সংস্কারের জন্য বিশ্বব্যাংকের সহায়তার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সফররত বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার ব্যাংকের আর্থিক খাত সংস্কারের বিনিময়ে কেন্দ্রীয় ব্যাংককে সহায়তার প্রস্তাব দিয়েছিলেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এক বৈঠকে এ প্রস্তাব দেন তিনি। তবে তার প্রস্তাবে সাড়া দেয়নি বাংলাদেশ ব্যাংক।

বিশ্বব্যাংককে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক খাতের সংস্কার আমাদের নিজস্ব পদ্ধতিতে চলছে। ব্যাংক খাত সংস্কারে আপাতত সহায়তার প্রয়োজন নেই। কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকায় সফররত বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান, আবু ফরাহ মো. নাছের প্রমুখ।

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বলেন, বৈঠকে উঠে আসে ডলারের ঘাটতি মোকাবিলায় রিজার্ভ থেকে জোগান, রিজার্ভ কমে আসা, ডলারের দাম নির্ধারণ, রপ্তানি ও প্রবাসী আয় বিষয় নিয়ে। আলোচনা হয় বৈঠকে সুদহারের সীমা তুলে দেওয়া নিয়েও।

সভায় ব্যাংক খাত সংস্কারের কথা বলেন মার্টিন রেইজার। এসময় বাংলাদেশ ব্যাংক জানায়, আর্থিক খাতের উন্নতিতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্বল ব্যাংকগুলোর সঙ্গে সমঝোতা স্মারক সই করা শুরু হয়েছে। ব্যাংক খাতের সংস্কার আমাদের নিজস্ব পদ্ধতিতে চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com