1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এফএএস ফাইন্যান্স সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত দেশ ও জোটের সার্বিক পরিস্থিতি নিয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের উম্মুক্ত সাংবাদিক সম্মেলন সরকারি ব্যয় কমাতে নতুন গাড়ি, বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণে বিধিনিষেধ খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ ‘ফোর্সড লোন’: বিআইবিএম চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাতে পারে: আইএমএফ

বিলবোর্ডে লেগে গুরুতর আহত রিতুপর্ণা চাকমা, লাগলো আট সেলাই

  • আপডেট : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২, ৮.১৪ পিএম
  • ১৭৯ Time View

ছাদখোলা বাসে করে বিজয় উদযাপন করতে-করতে বিমানবন্দর থেকে বাফুফে ভবনে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। পথেই ঘটলো দুর্ঘটনা। রাস্তার পাশে থাকা বিলবোর্ডে লেগে নারী ফুটবলার রিতুপর্ণা চাকমার মাথার একপাশ কেটে গেছে। সঙ্গে সঙ্গেই তাকে বাস থেকে নামিয়ে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)।

জানা গেছে, রিতুপর্ণার মাথায় আটটি সেলাই দিতে হয়েছে। তবে সিএমএইচে ভর্তি হতে হয়নি তাকে। কাটা জায়গায় সেলাই দেওয়া এবং প্রাথমিক চিকিৎসার পর অ্যাম্বুলেন্সে পাঠিয়ে দেওয়া হয় বাফুফে ভবনে।

ঘটনাটি ঘটে মূলত র‌্যাডিসন হোটেলের সামনে আসার পর। রিতুপর্ণা চাকমা মোবাইল দিয়ে নিজেদের বিজয় উদযাপন লাইভ করছিলেন। র‌্যাডিসন ব্লু হোটেলের সামনেই বাস একেবারে রাস্তার আইল্যান্ডের কিনারায় চলে যায়। যেখানে ঝুলানো বিলবোর্ডের কোনায় লেগে মাথার এক পাশ কেটে যায়।

নারী দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন, রিতুপর্ণার মাথার একপাশ কেটে গেছে। প্রাথমিক চিকিৎসার পর অ্যাম্বুলেন্সে করে বিএফএফ ভবনে নেওয়া হয়েছে। সেখানে বাফুফের নিজস্ব ডাক্তার রয়েছেন। তাদের ব্যবস্থাপনায় পরবর্তী চিকিৎসা চলবে।

রিতুপর্ণার সঙ্গে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হয়েছে তার সতীর্থ তহুরা খাতুনকে। তিনি জানান, রিতুপর্ণা ভালো আছেন। অ্যাম্বুলেন্সে থাকলেও শুয়ে থেকে আসার মতো অবস্থায় হয়নি তার। বসেই রয়েছেন। মাথার যে অংশে কাটা গেছে, সেলাই দেওয়ার পর সেখানে রক্ত পড়া বন্ধ হয়েছে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com