1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
Title :
হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ? কালিয়ায় সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন দেশীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক উদ্ভাবন: সিঙ্গার বাংলাদেশ নিয়ে এলো বেকো প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো মাধবপুরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই জন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বর্ষায় মানুষের পাশে বাংলালিংক; ১০ সিটি করপোরেশনে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের ৩ জনকে পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত

ঘণ্টা বাজিয়ে বাজারে এলো গোল্ডেন জুবিলি ফান্ড

  • আপডেট : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২, ১০.২৩ এএম
  • ১৫৫ Time View

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ঘণ্টা বাজিয়ে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে সিএমএসএফ গোল্ডেন জুবিলি ফান্ড ও ইনভেস্টর ক্লেইম সেটেলমেন্ট শীর্ষক অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম ঘণ্টা বাজিয়ে ফান্ডটির উদ্বোধন করেন।

এ সময় পুঁজিবাজার স্থিতিশীল তহবিলের (সিএমএসএফ) চেয়ারম্যান নজিবুর রহমান, বিএসইসির কমিশনার অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ ও মিজানুর রহমান এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ইউনুসুর রহমান উপস্থিত ছিলেন।

আগামীকাল বুধবার (২১ সেপ্টেম্বর) থেকে ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ফান্ডটির ইউনিটের লেনদেন শুরু হবে।

ডিএসইতে বুধবার ‘এ’ ক্যাটাগরিভুক্ত লেনদেন হবে ফান্ডটির। ট্রেডিং কোড হচ্ছে: ‘GLDNJMF’ আর কোম্পানি কোড হচ্ছে: ১২২০৪।

গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডে সাবস্ক্রিপশন শুরু হয় ১৭ আগস্ট। আবেদন গ্রহণ শেষ হয় ২৮ আগস্ট। সাধারণ বিনিয়োগকারী ও যোগ্য বিনিয়োগকারীরা (ইআই) এই আবেদনে অংশগ্রহণ করে।

পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের লক্ষ্যে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন চলতি বছরের ২৮ জুন ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন দেয়। ফান্ডটির লক্ষ্যমাত্রা হচ্ছে ১০০ কোটি টাকা। বুধবার থেকে উভয় বাজারে ফান্ডের ইউনিট কেনা যাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com