1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ চুয়াডাঙ্গায় বিএআরআই’র কৃষি গবেষণা কেন্দ্র, মেহেরপুর এর আঞ্চলিক রিভিউ কর্মশালা/২০২৫-২৬ অনুষ্ঠিত মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ খালেদা জিয়ার গাড়ীতে হামলাকারী রুবেলের গোত্রীয় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাবেন,’ আইনমন্ত্রী মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ড

৩ কোম্পানি একীভূতকরণে ইজিএম ডেকেছে ইউনাইটেড পাওয়ার

  • আপডেট : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ৭.৩২ পিএম
  • ১৫৯ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তার তিন সহযোগী প্রতিষ্ঠানকে অধিগ্রহণের লক্ষ্যে বিশেষ সাধারণ সভা (ইজিএম) ডেকেছে। হাইকোর্টের সম্মতি পাওয়ার প্রেক্ষিতে এই ইজিএম আহ্বান করা হয়েছে।

ইউনাইটেড পাওয়ার সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আগামী ৯ নভেম্বর, বুধবার সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে আলোচিত ইজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ অক্টোবর।

যে কোম্পানি তিনটিকে অধিগ্রহণ করা হচ্ছে, সেগুলো হল-ইউনাইটেড আনোয়ারা পাওয়ার লিমিটেড, ইউনাইটেড এনার্জি লিমিটেড এবং ইউনাইটেড জামালপুর পাওয়ার লিমিটেড।

গত ২৪ আগস্ট অনুষ্ঠিত ইউনাইটেড পাওয়ারের পরিচালনা পর্ষদের বৈঠকে অধিগ্রহণের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

আইন অনুসারে, ওই সিদ্ধান্ত কার্যকরে হাইকোর্টের সম্মতি প্রয়োজন ছিল। কোর্টের অনুমতি পাওয়ায় এখন ইজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতি চাওয়া হবে। তারা সম্মতি দিলে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করবে কোম্পানিটি।

ইউনাইটেড গ্রুপের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুসারে, ইউনাইটেড আনোয়ারা পাওয়ার লিমিটেডের বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ৩০০ মেগাওয়াট, ইউনাইটেড এনার্জি লিমিটেডের ৮১ মেগাওয়াট এবং ইউনাইটেড জামালপুর পাওয়ার লিমিটেডের উৎপাদনক্ষমতা ১১৫ মেগাওয়াট।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com