1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
Title :
সুনামগঞ্জে জলবায়ূ মোকাবেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন পবিত্র গাদিরে খুম ঈমানী ঘোষণার শোকরিয়া সমাবেশ ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত কুমিল্লায় ৫ মাসে এইডসে ৭ মৃত্যু, ঝুঁকিতে সমকামী ও যৌনকর্মীরা দিনাজপুরে আইইবি’র নতুন ভবনের উদ্বোধন দিনাজপুরে শিশুদের স্কুল ও থেরাপি সেন্টারের উদ্বোধন দিনাজপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পরিবেশ বন্ধু সম্মাননা প্রদান বেসরকারি শিক্ষকদের ১ বছরের পিআরএল “শীর্ষক” সংবাদ সম্মেলন দারাজ ৬.৬ মিড-ইয়ার শপিং ফেস্টে থাকছে আকর্ষণীয় অফার, এক্সক্লুসিভ ব্র্যান্ড ডিসকাউন্ট ও দারুণ সব পুরস্কার সিলেটে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘটের ডাক বাজার স্থিতিশীল রাখতে আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

হল থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

  • আপডেট : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ৬.০৭ পিএম
  • ২৩০ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল থেকে অমিত সরকার (২৪) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। অমিত সরকার লেদার ইঞ্জিনিয়ারিং অ‌্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। ঢাবির জগন্নাথ হলের ৪০১১ নম্বর কক্ষ থেকে ওই শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসা মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুত হাওলাদার এ তথ‌্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।

অমিতের গ্রামের বাড়ি যশোরের কোতোয়ালি উপজেলার বালিয়া ঘাটে। তার বাবার নাম চিত্তরঞ্জন সরকার।

জানা গেছে, সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে লেখাপড়া শেষে প্রতিদিনের মতোই ঘুমিয়ে পড়েন অমিত। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ঘুমাতে দেখে বন্ধুরা তাকে ডাকাডাকি থাকেন। কিন্তু তার কোনো সাড়া না পেয়ে কয়েকজন মিলে অমিতকে ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা ১১টা ৪৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com