1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ চুয়াডাঙ্গায় বিএআরআই’র কৃষি গবেষণা কেন্দ্র, মেহেরপুর এর আঞ্চলিক রিভিউ কর্মশালা/২০২৫-২৬ অনুষ্ঠিত মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ খালেদা জিয়ার গাড়ীতে হামলাকারী রুবেলের গোত্রীয় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাবেন,’ আইনমন্ত্রী মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ড

মৃত্যুর ২৮ বছর পর বিনিয়োগের লভ্যাংশ পাচ্ছেন জাহানারা ইমাম

  • আপডেট : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ১২.০৮ পিএম
  • ১৯৩ Time View

পুঁজিবাজারে বিনিয়োগের লভ্যাংশ পাচ্ছেন ২৮ বছর আগে মারা যাওয়া শহীদ জননী জাহানার ইমাম। শেয়ারের বিনিয়োগের বিপরীতে প্রায় এক লাখ ৪০ হাজার টাকা লভ্যাংশ পাবেন তিনি। এই লভ্যাংশ উত্তারাধিকার সূত্রে তার ছেলে সাইফ ইমাম জামীর ব্যাংক হিসাবে জমা হবে।

জাহানারা ইমাম ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি দ্য ইঞ্জিনিয়ার্স লিমিটেড- এর শেয়ারে বিনিয়োগ করেছিলেন। তিনি মারা যাওয়ার পর এই লভ্যাংশ কোম্পানি হিসাবেই থেকে যায়। বর্তমানে কোম্পানিটি ওভার দ্য কাউন্টার মার্কেটে (ওটিসি) রয়েছে।

মঙ্গলবার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে লভ্যাংশের টাকার চেক তুলে দেবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম ও পুঁজিবাজার স্থিতিশীল তহবিলের (সিএমএসএফ) চেয়ারম্যান নজিবুর রহমান।

১৯২৯ সালে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্মগ্রহণকারী জাহানারা ইমাম তার বিখ্যাত বই একাত্তরের দিনগুলি’র জন্য ব্যাপকভাবে পরিচিত। ১৯৭১ সালে তার বড় ছেলে শফি ইমাম রুমিকে পাকিস্তান সেনাবাহিনী আটক করে হত্যা করে। দেশ স্বাধীন হওয়ার পর রুমির বন্ধুরা তার মা জাহানারা ইমামকে ‘শহীদ জননী’ বা সকল মুক্তিযোদ্ধার মা বলে অভিহিত করে। জাহানারা ইমাম ১৯৯৪ সালের ২৬ জুন মৃত্যুবরণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com