1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

মাংস রফতানিতে নগদ সহায়তা দেবে সরকার

  • আপডেট : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ১০.৪৭ এএম
  • ২২২ Time View

মাংসজাতীয় পণ্য রফতানিতে নগদ সহায়তা দেবে সরকার। এই জাতীয় পণ্য রফতানি করলে ২০ শতাংশ হারে সহায়তা দেওয়া হবে। চলতি ২০২২-২৩ অর্থবছরে নগদ সহায়তার তালিকায় এ পণ্য যুক্ত করা হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক গত অর্থবছরের মতো এবারো ৪৩ খাতের বিভিন্ন ধরনের পণ্য রফতানির বিপরীতে ১ থেকে ২০ শতাংশ পর্যন্ত নগদ সহায়তা দেবে। গত ২০২১-২২ অর্থবছরে চা, দেশে তৈরি বাইসাইকেল ও এর যন্ত্রাংশ, দেশে তৈরি এমএস স্টিল পণ্য ও দেশে উৎপাদিত সিমেন্ট শিট রফতানি প্রণোদনা বা নগদ সহায়তার আওতাভুক্ত করা হয়।

এ নতুন পণ্য/নতুন বাজার সম্প্রসারণের আগে ৪ শতাংশ হারে সহায়তা দেওয়া হতো। এবারও তা বহাল রাখা হয়েছে। আগে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইইউ ব্যতীত অন্যান্য দেশে নগদ সহায়তা দেওয়া হতো। এবার এর সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাজ্যও।

চলতি অর্থবছরে ১০০ শতাংশ হালাল মাংসের সঙ্গে সম্পূর্ণ হালাল উপায়ে প্রক্রিয়াকৃত মাংসজাত পণ্যে ১০ শতাংশ হারে নগদ সহায়তা দেওয়া হবে। সফটওয়্যার ও আইটএস সেবা রফতানির বিপরীতে ব্যক্তি পর্যায়ে ফ্রিল্যান্সারেরা ৪ শতাংশ হারে নগদ সহায়তা পাবেন। তবে বস্ত্রখাতে যুক্তরাজ্যে রফতানির ক্ষেত্রে বাজার সম্প্রসারণ সহায়তা প্রযোজ্য হবে না।

গত বছরের মতো চলতি অর্থবছরেও বেজা, বেপজা ও হাইটেক পার্কে অবস্থিত প্রতিষ্ঠানের অনুকূলে সংশ্লিষ্ট পণ্যখাতে নগদ সহায়তা প্রয়োজ্য থাকছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com