1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

তথ্যমন্ত্রী: ফখরুলের বিরুদ্ধে মামলা হওয়া উচিত

  • আপডেট : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ৮.০৭ পিএম
  • ১৮১ Time View

‘পাকিস্তানই ভালো ছিল’ বলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মামলা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে সংসদে ভাষণ’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএনপি প্রধানমন্ত্রীর ভারত সফরকে হতাশাজনক বলে মনে করছে। তারা এই হতাশা থেকে আন্দোলনে নামবে বিষয়টি কীভাবে দেখছেন- জানতে চাইলে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, প্রথমতো বিএনপির সবকিছুতেই হতাশা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পাকিস্তানি ভালো ছিল। ‘অতএব তাদের বাংলাদেশ নিয়েই হতাশা। মির্জা ফখরুল কীভাবে বলেন? আমিতো মনে করি এই বক্তব্য দেওয়ায় তার বিরুদ্ধে মামলা হওয়া দরকার। তিনি কীভাবে বলেন পাকিস্তান আমলই ভালো ছিল বা পাকিস্তান ভালো ছিল। বাংলাদেশ নিয়ে তো তাদের হতাশা।’

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এ বিষয়ে ভারতের রাষ্ট্রদূতও বলেছেন এ সফর অত্যন্ত সফল হয়েছে। এটা বলাতে তারা আরও হতাশ হয়েছেন। বাস্তবতা হচ্ছে এই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাংবাদিক ও বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল।

এছাড়া ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান সম্রাট ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ এবং গ্রন্থটির সম্পাদক দৈনিক সময়ের আলোর বিশেষ প্রতিনিধি রফিকুল ইসলাম সবুজ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com