1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

তাইওয়ানে ৬.৯ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা

  • আপডেট : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ৮.৩৪ পিএম
  • ১৭৮ Time View

শক্তিশালী ভূমিকম্পের আঘাতের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে তাইওয়ানে ।

আজ রোববার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১২টা ৪৪ মিনিটে আঘাত হানে এ ভূকম্পন। মার্কিন ভূতাত্ত্বি জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, তাইওয়ান ছাড়াও ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে প্রতিবেশী চীন, জাপান, ফিলিপাইনেও।

ইউএসজিএস আরও জানায়, উপকূলীয় শহর তাইতুংতে স্থানীয় সময় দুপুর ২টা ৪৪ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর গভীরতা ছিল ভূপৃষ্টের ১০ কিলোমিটার গভীরে।  এর আগে সেখানে স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৯টার দিয়ে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল।

জানা গেছে, ভূমিকম্পের পর জাপানের আবহাওয়া সংস্থাও পূর্ব চীন সাগরের মিয়াকো দ্বীপের জন্য সুনামি সতর্কতা জারি করেছিল। কিন্তু পরে তা প্রত্যাহার করা হয়েছে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন কাউন্টির ফুলি শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। অগভীর ভূমিকম্পে সাধারণত ক্ষয়ক্ষতির আশঙ্কা বেশি থাকে।

ইউএসজিএস প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ২ জানিয়েছিল। পরে তা কমিয়ে ৬ দশমিক ৯ বলে জানানো হয়।

এদিকে শক্তিশালী এই ভূমিকম্পে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে বেশ কিছু ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। এগুলোর ছবি ছড়িয়ে পড়েছে বিভিন্ন মাধ্যমে।

এছাড়াও, শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে স্টেশনে দাঁড়িয়ে একটি ট্রেনের ঝাঁকুনির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এনডিটিভি সাংবাদিক উমাশঙ্কর সিং টুইটারে ওই ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে ভূমিকম্পের প্রভাবে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনটিকে খেলনা ট্রেনের মতো কাঁপতে দেখা যায়। এ সময় স্টেশনে অবস্থানরত অনেকেই প্ল্যাটফর্মে বসে পড়েন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com