1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সুরক্ষায় এগিয়ে ভিভো ওয়াই৫০০ আয় বৃদ্ধি ও শক্তিশালী অ্যাসেট কোয়ালিটিতে ২০২৬-এর প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের উল্লেখযোগ্য সাফল্য অর্জন Price Sensitive Information of Sikder Insurance Company Limited

পরিকল্পনামন্ত্রী: বিদেশি ঋণ নিয়ে আমাদের কোনো ভয় নেই

  • আপডেট : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ৬.৪০ পিএম
  • ১৭৯ Time View

বিদেশি ঋণ নিয়ে আমাদের কোনো ভয় নেই বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তবে বিদেশি ঋণে সতর্কতা অবলম্বন করতে হবে বলে তাগিদ দেন তিনি।

রোববার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে ‘সুশাসন নিশ্চিতকরণে বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা’ শীর্ষক এক সেমিনার শেষে তিনি এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, পাকিস্তান আমলে আমরা ঋণের অংশীদার ছিলাম। স্বাধীনতার পরেও দেশের উন্নয়নে ঋণ নেওয়া হচ্ছে। বিদেশি ঋণ দেশের উন্নয়নে কেন্দ্রীয়ভাবে ভূমিকা পালন করছে। তবে বিদেশি ঋণে সতর্কতা অবলম্বন করতে হবে।

মন্ত্রী বলেন, বিদেশি ঋণ নিয়ে কোনো ভয় নেই। যেকোনো দেশের অর্থনীতির জন্য ঋণ নিতে হয়। তবে তা জেনে বুঝে শুনে নিতে হবে। অনেকে ভয় দেখায়। যা ঠিক নয়। বিদেশি ঋণের কোনো বিকল্প নেই।

ফিজিবিলিটি স্টাডিজ ছাড়া প্রকল্প নেওয়া হয় না উল্লেখ করে মন্ত্রী বলেন, ঋণ নেওয়ার ক্ষেত্রে বাছাই প্রক্রিয়া করেই নেওয়া হয়। তারপরও অনেকে সুবিধা নেওয়ার চেষ্টা করে। আর এসব থাকবেই। তবে প্লানিং কমিশন এখন অনেক শক্তিশালী। ভালোভাবে কাজ করে যাচ্ছে।

সেমিনারে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, ইআরডি সচিব শরীফ খান, পরিকল্পনা সচিব মামুন আল রশীদ, আইএমইডি সচিব আবুহেনা মোরশেদ জামান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com