1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

বিদ্যুৎ বিল বকেয়া, ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ নিয়ে শঙ্কা

  • আপডেট : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ৬.৩৩ পিএম
  • ১৭৬ Time View

আগামী ২৮ সেপ্টেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজ। সেই ম্যাচটি কেরালার গ্রিনফিল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু বকেয়া বিদ্যুৎ বিল শোধ না করায় স্টেডিয়ামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছন্ন করে দিয়েছে কেরালা স্টেট ইলেকট্রিসিটি বোর্ড (কেএসইবিএল)। তাই এই ম্যাচকে ঘিরে তৈরী হয়েছে শঙ্কা।

গত তিন বছর ধরে কেরালার গ্রিনফিল্ড স্টেডিয়ামে সরবরাহকৃত বিদ্যুতের বিল দিচ্ছে না কেরালা স্পোর্টস ফেসিলিটি লিমিটেড। ইলেকট্রিসিটি বোর্ডের কাছে বাকি পড়েছে ২ কোটি ৩৬ লাখ রুপি। এই বিল পরিশোধ না করলে সংযোগ দেয়া হবে না বলেও হুমকি দিয়েছে কেএসইবিএল।

কেরালা রাজ্য সরকারের বার্ষিক প্রণোদনা এবং কেরালা স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগ ছাড়া এই বিল স্পোর্টস ফেসিলিটির পক্ষে শোধ করা সম্ভব নয় বলে জানানো হয়েছে। কিন্তু কোন পক্ষই বিল পরিশোধের উদ্যোগ না নেওয়ায় গত বৃহস্পতিবার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এরপর থেকে জেনারেটর ভাড়া করে কাজ চালাচ্ছে স্টেডিয়াম কর্তৃপক্ষ। দুই পক্ষের মধ্যে বিষয়টি নিয়ে চিঠি চালাচালি হচ্ছে। চলছে কথা কাটাকাটি। পরিস্থিতি ঘোলাটে হওয়ায় কেরালার পানি ব্যবস্থাপনা কর্তৃপক্ষও হুমকি দিয়েছে। বিল পরিশোধ না করলে স্টেডিয়ামের পানির লাইনও বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে কেরালা বিদ্যুৎ বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ‘তিন বছর ধরে কেরালা স্পোর্টস ফেসিলিটি লিমিটেড বিদ্যুৎ ও পানির বিল দিচ্ছে না। তারা বলছে রাজ্য সরকারের সহায়তা ছাড়া তাদের পক্ষে এই অর্থ দেওয়া সম্ভব নয়।’

কেরালা স্পোর্টস অ্যাসোসিয়েশন বলছে, বকেয়া বিল কেরালা স্পোর্টস ফেসিলিটি লিমিটেডকে শোধ করতে হবে। ওদিকে স্পোর্টস ফেসিলিটি রাজ্য সরকারের কোর্টে বল ঠেলে দিচ্ছে। কারণ কেরালা স্পোর্টস ফেসিলিটি লিমিটেড তিরুবনন্তপুরম কর্পোরেশনের কাছে ২ কোটি ৮৫ লাখ রাজস্ব পাওয়া আছে বলে দাবি করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com