1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
Title :
ঈদুল আজহার ছুটির পর প্রথম কার্যদিবসে দর পতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স ঈদুল আজহার ছুটির পর প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল ঈদুল আজহার ছুটির পর প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত শ্যালক হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু নবীনগরে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, গ্রেফতার ১, মূল হোতা এখনো পলাতক ওয়ালটন স্মার্ট ফ্রিজ ডিপিডিএলের ঈদ পরবর্তী রাউন্ডে খেলছেন জাতীয় দলের ক্রিকেটাররা ‘ঢাকা ১২০৫’ চলচ্চিত্রে গাইলেন কনক দত্ত কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের শেষ আশ্রয়ও গুঁড়িয়ে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

অভিনেতা রনি শঙ্কামুক্ত নন

  • আপডেট : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ৩.২২ পিএম
  • ১৬৮ Time View

গাজীপুরে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনি শঙ্কামুক্ত, এখনো তা বলা যাবে না বলে জানিয়েছেন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডা. সামন্ত লাল সেন।

আজ রোববার দুপুর ২টার দিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

ডা. সামন্ত লাল বলেন, অ্যাডাল্ট যে কারও ১৫ শতাংশের বেশি বার্ন হলেই আমরা তা আশঙ্কাজনক হিসেবে বিবেচনা করি। সে ক্ষেত্রে রনি শঙ্কামুক্ত তা কোনোভাবেই বলা যাবে না।

তিনি আরও বলেন, রনির কিছু নতুন পরীক্ষা করা হয়েছে। এসব পরীক্ষায় কিছু এবনরমালিটি পাওয়া গেছে। এ জন্য নতুন কিছু চিকিৎসা যুক্ত করা হয়েছে।

রনিকে প্রতিদিন অবজারভেশনে রাখা হবে জানিয়ে ডা. সামন্ত লাল বলেন, যেহেতু শ্বাসনালি পুড়ে গেছে, তাই বিষয়টা খুবই স্পর্শকাতর। এ জন্য তাকে হাইপারবারিক অক্সিজেন থেরাপি দেওয়া হচ্ছে এবং রেগুলার অবজারভেশনে রাখা হয়েছে।

গাজীপুর জেলা পুলিশ লাইনসে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরিত হয়। এতে কৌতুক অভিনেতা আবু হেনাসহ পাঁচজন দগ্ধ ও আহত হন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com