শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদের আগে সোনার দামে বড় পতন, একদিনে দুই দফায় কমালো বাজুস বিএসইসির তদন্তে অনিয়ম, ইনডেক্স অ্যাগ্রোর তিনজনকে জরিমানা যুদ্ধের আশঙ্কায় পারমাণবিক ও রাসায়নিক হামলা মোকাবিলায় প্রস্তুত ডব্লিউএইচও ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আঘাত, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা রমজানের শেষ জুমা আজ, মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল ‘যমুনা’য় উঠছেন না, নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী শাওয়ালের চাঁদ না ওঠায় শনিবার ঈদ ঘোষণা সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেবেন তারেক রহমান ও রাষ্ট্রপতি চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নবগত পুলিশ সুপার

টি-টেনের প্লেয়ার্স ড্রাফটে তামিম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৫ Time View

টি-টেন লিগের আসন্ন আসরে খেলতে প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন তামিম ইকবাল। সেখান থেকে দল পেলে মাঠে দেখা যাবে এই অভিজ্ঞ ওপেনারকে। এক টুইটে এ খবর নিশ্চিত করেছে টি-টেন লিগ কতৃপক্ষ।

তামিমের পাশাপাশি আরও বেশ কয়েকজন তারকা ক্রিকেটার ইতোমধ্যে প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন। তাদের মধ্যে আছেন, ইংল্যান্ডের জেমস ভিন্স, জেসন রয়, ডেভিড মালান এবং রবি বোপারা। তাছাড়া আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরান এবং দক্ষিণ আফ্রিকার রেজা হেনড্রিকসের নাম দেয়ার তথ্য নিশ্চিত করেছে লিগ কতৃপক্ষ। আগামী ২৬শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টি-টেনের প্লেয়ার্স ড্রাফট।

টুইটে বলা হয়েছে, ‘কারা হার্ড হিটিংয়ের জন্য তৈরী? জেসন রয়, ডেভি্ড মালান, নাজিবুল্লাহ জাদরান, রেজা হেনড্রিক্স, তামিম ইকবাল এবং জেমস ভিন্স টি-টেনের ষষ্ঠ আসরের ড্রাফটে থাকছেন এবং খেলতে উন্মুক্ত আছেন।’

আবুধাবি টি-টেন লিগের প্রথম আসরে খেলেছিলেন তামিম। সেই আসরে পাখতুনসের হয়ে মাঠ মাতিয়েছিলেন তিনি। সেই আসরে তিন ম্যাচ খেলেক ৪০.৫০ গড়ে ৮১ রান করেছিলেন। যেখানে তিনি ব্যাটিং করেছেন ১৭৬.০৯ স্ট্রাইকরেটে। এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো ওয়ানডে এবং টেস্ট ম্যাচ নেই। তাই এই সময়ে নিজের ফিটনেস ধরে রাখতে বিশেষ অনুশীলন করছেন তামিম। বর্তমানে তিনি ব্যাক্তিগত উদ্যোগে মালয়েশিয়াতে ফিটনেস অনুশীলন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS