সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চট্টগ্রাম-১১ আসনে দাঁড়ি পাল্লার সমর্থনে নারী মিছিলে মহিলাদের ঢল সাতক্ষীরা সদরের বৈকারী বাজারে আলহাজ্ব আব্দুর রউফের ধানের শীষ বিজয়ের লক্ষ্যে নির্বাচনী গণসংযোগ সংসদ নির্বাচন ও গণভোটে নিয়োজিত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গণের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত ডিএমপি ঢাকার গুলশান হতে ৬৭১ বোতল বিদেশী মদসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১ কুড়িগ্রাম-১ আসনে জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলামের ইশতেহার ঘোষণা Advocate Jashim Uddin Sarker stands with distinction in Dhaka-10 বিএনপির ইশতেহারে পুঁজিবাজার সংস্কার ও উন্নয়নের প্রতিশ্রুতি কুমিল্লা তিতাসে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রের চালান উদ্ধার কুমিল্লা তিতাসে যৌথ অভিযানে অস্ত্রসহ আটক-২ সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা জাহাঙ্গীরনগরে নাজমুল হুদা হিমেলের গণসংযোগ

এ সপ্তাহের রাশিফল (১০-১৬ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৮ Time View

সাফল্য লাভের জন্য কর্ম যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা এবং কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারবেন।

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটির যুগ্ম মহাসচিব জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি ( ২১ মার্চ – ২০ এপ্রিল ) : মানসিক অস্থিরতা বাড়তে পারে। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। শারীরিক বিষয় নিয়ে সমস্যা হতে পারে। কাজের জায়গায় মানিয়ে চলার চেষ্টা করুন। ব্যবসায় সাফল্য লাভের সুযোগ তৈরি হবে।আয়-ব্যয়ের ভারসাম্য বজায় থাকবে। সাংসারিক অশান্তি বাড়তে পারে।

বৃষ রাশি ( ২১ এপ্রিল – ২১ মে ) : পারিবারিক সুখশান্তি বজায় রাখা কঠিন হবে। মানসিক অস্থিরতা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়ান। প্রতিটি পরিকল্পনা ধীরস্থিরভাবে গ্রহণ করুন। আর্থিক পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। অতিরিক্ত আবেগ বাড়বে, ফলে প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে।

মিথুন রাশি ( ২২ মে – ২১ জুন ) : এ সপ্তাহে ভাগ্য আপনার অনুকূলে থাকবে। কাজের জায়গায় মানিয়ে চলার চেষ্টা করুন। তথ্য বিভ্রান্তিতে পড়তে পারেন। যোগাযোগে প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। সচেতন না হলে পারিবারিক শান্তি বজায় রাখা কঠিন হবে। প্রিয়জনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। অফিসের পরিবেশ আপনার অনুকূলে থাকবে।

কর্কট রাশি ( ‌‌২২ জুন – ২৩ জুলাই ) :  এ সপ্তাহ আপনার জন্য বেশ ভালো যাবে। আপনার আর্থিক অবস্থান বেশ সুদৃঢ় হবে। সাংসারিক পরিবেশ আপনার অনুকূলে থাকবে। প্রিয়জনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। ভ্রমণের বেশ ভালো সুযোগ থাকবে। বিনিয়োগ সংক্রান্ত বিষয় আপনার জন্য ভালো নয়, সতর্ক থাকবেন। শারীরিক বিষয় নিয়ে মানসিক চাপ অনুভব করতে পারেন।

সিংহ রাশি ( ২৩ জুলাই – ২৩ আগস্ট ) : সপ্তাহের শুরুতে ভালো কিছু খবর আপনাকে মানসিকভাবে চাঙ্গা রাখবে। আর্থিক পরিস্থিতি আপনার অনুকূলে নাও থাকতে পারে। নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়বে। তথ্য বিভ্রাট তৈরি হতে পারে। আত্মীয় স্বজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা কঠিন হবে। স্পষ্ট কথা বলার জন্য ভুলবোঝাবুঝি হতে পারে। রোমান্টিক সম্পর্কে টানাপোড়েন থাকবে।

কন্যা রাশি ( ২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর ) :  আয় ও ব্যয়ের ভারসাম্য বজায় রাখা কঠিন হবে। পরিকল্পনা অনুয়ায়ী কাজের বাস্তবায়ন করা কঠিন হবে। যোগাযোগে প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। প্রিয়জনের সঙ্গে ইতিবাচক মনোভাব ব্যক্ত করুন।পারিবারিক শান্তি বজায় কঠিন হবে। ব্যবসায় সাফল্য লাভের সম্ভাবনা আছে। উচ্চশিক্ষায় অগ্রগতি হবে।

তুলা রাশি ( ২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর ) : ব্যক্তিজীবনে আনন্দ অনুভব করবেন। দাম্পত্য জীবনে সহনশীলতা বাড়াতে হবে। নিজেকে শান্ত  রাখার চেষ্টা করুন। ব্যবসায় ভালো অগ্রগতি হবে। প্রিয়জনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা কঠিন হবে। অফিস বা কর্মস্হলে কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। বিনিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা তৈরি হতে পারে।

বৃশ্চিক রাশি ( ২৪ অক্টোবর – ২২ নভেম্বর ) : নিজের প্রতি যত্মশীল হোন। আয় বাড়বে। কর্মপরিবেশে প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। চলফেরায় সাবধানতা অবলম্বন করুন। পারিবারিক সুখ ও শান্তি বজায় রাখার চেষ্টা করুন। সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা হতে পারে। দূরে ভ্রমণের সুযোগ তৈরি হবে।

ধনু রাশি ( ২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর ) : পেশাগত কাজে প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকুন। ভার্চুয়াল আসক্তি বাড়বে। মানসিকভাবে চাঙ্গা থাকার চেষ্টা করুন। পরিবারকে মনোযোগী সময় দিন। আর্থিক ব্যয় বৃদ্ধি করুন। ভালো ও কাঙ্ক্ষিত সফলতার জন্য পরিশ্রম বৃদ্ধি করুন। প্রিয়জনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা কঠিন হবে।

মকর রাশি ( ২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি ) :  নিজের প্রতি আস্হা রাখুন। কাজের জায়গায় মানিয়ে চলার চেষ্টা করুন। আর্থিক পরিস্থিতি আপনার অনুকূলে নাও থাকতে পারে। কোনো ধরনের দূর্বলতাকে প্রশ্রয় দিবেন না। ছাত্র-ছাত্রীদের পড়ালেখায় মনযোগী হতে হবে। সাংসারিক ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। যানবাহন চলাচলে সাবধানে থাকতে হবে।

কুম্ভ রাশি ( ২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি ) : রাগ, ক্ষোভ, হতাশাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। কর্মের জায়গায় ভালো সম্মান পাবেন। ব্যবসায় সফলতা পাবেন। প্রিয়জনের সঙ্গে ভুলবোঝাবুঝি হতে পারে। মানসিকভাবে দৃঢ়তা বৃদ্ধি করুন। আর্থিক দিক থেকে ভালো থাকবেন। স্পষ্ট কথা বলার জন্য পেশাগত কাজে বৈরী পরিস্থিতি তৈরি হতে পারে।

মীন রাশি ( ১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ ) : বিনিয়োগ ও ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা হতে পারে। প্রেম জীবনে প্রিয়জনের সঙ্গে ভুলবোঝাবুঝি হতে পারে। শারীরিক বিষয় নিয়ে সমস্যা হতে পারে। দাম্পত্য কলহ থেকে বিরত থাকুন। যানবাহন চলাচলে সতর্ক থাকা প্রয়োজন। বৈদেশিক সূত্রে লাভজনক হওয়ার সম্ভাবনা আছে। সৃজনশীল কাজে সফলতা পাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS