1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
Title :
ঈদুল আজহার ছুটির পর প্রথম কার্যদিবসে দর পতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স ঈদুল আজহার ছুটির পর প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল ঈদুল আজহার ছুটির পর প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত শ্যালক হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু নবীনগরে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, গ্রেফতার ১, মূল হোতা এখনো পলাতক ওয়ালটন স্মার্ট ফ্রিজ ডিপিডিএলের ঈদ পরবর্তী রাউন্ডে খেলছেন জাতীয় দলের ক্রিকেটাররা ‘ঢাকা ১২০৫’ চলচ্চিত্রে গাইলেন কনক দত্ত কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের শেষ আশ্রয়ও গুঁড়িয়ে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

এ সপ্তাহের রাশিফল (১৭-২৩ সেপ্টেম্বর)

  • আপডেট : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ১২.৩৭ পিএম
  • ২১৮ Time View

সাফল্য লাভের জন্য কর্ম যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা এবং কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারবেন।

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটির যুগ্ম মহাসচিব জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন ।

মেষ রাশি ‌‌( ২১ মার্চ – ২০ এপ্রিল ) : আত্মবিশ্বাস বৃদ্ধি করুন। প্রিয়জনের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। মানসিক অস্থিরতা নিয়ন্ত্রণ করতে হবে। শত্রুতা বাড়তে পারে। কাজের পরিবেশ আপনার অনুকূলে থাকবে না। ব্যয় বাড়বে, সঞ্চয় কম হবে।ব্যবসায় বানিজ্য সংক্রান্ত বিষয় আপনার জন্য শুভ।

বৃষ রাশি ( ২১ এপ্রিল – ২১ মে ) : ইতিবাচক দৃষ্টিতে সব কিছু করার চেষ্টা করুন। বিনিয়োগ সংক্রান্ত বিষয় আপনার জন্য শুভ নয়।সম্পত্তি সংক্রান্ত বিষয় আপনার অনুকূলে থাকবে। পারিবারিকভাবে ভুল-বোঝাবুঝি হতে পারে। পেশাগত মূল্যায়ন বাড়বে। প্রিয়জনের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন।

মিথুন রাশি ‌- ( ২২ মে – ২১ জুন ) : ইতিবাচক দৃষ্টি দিয়ে সবকিছু বিবেচনা করুন।মানসিক অস্থিরতা বাড়তে পারে। ব্যবসা থেকে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। কর্মসূএে ভ্রমন হতে পারে। প্রেমের বিষয় নিয়ে মানসিক অস্থিরতায় ভুগবেন। পারিবারিক ঝামেলা বাড়তে পারে। দাম্পত্য জীবন নিয়ে সমস্যা হবে। ব্যয় বৃদ্ধি হবে।

কর্কট রাশি ( ‌‌২২ জুন – ২৩ জুলাই ) : ব্যবসা বাণিজ্যে বাধা আসতে পারে। আর্থিক পরিস্থিতি নিয়ে সমস্যা তৈরি হতে পারে। কাজের পরিবেশ আপনার অনুকূলে নাও থাকতে পারে। প্রেমের বিষয় নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন।দাম্পত্য জীবন যাপন নিয়ে মানসিক অস্থিরতা বাড়তে পারে। ভ্রমন বিষয় আপনার অনুকূলে থাকবে।

সিংহ রাশি ‌‌( ২৩ জুলাই – ২৩ আগস্ট ) : মানসিক প্রফুল্লতা বজায় রাখার চেষ্টা করুন। আর্থিক পরিস্থিতি নিয়ে সমস্যা তৈরি হতে পারে। শারীরিকভাবে সাবধানে থাকতে হবে। ভালো কাজের জন্য সম্মান পাবেন।দাম্পত্য জীবন নিয়ে সমস্যা হতে পারে। প্রেমের বিষয় নিয়ে মানসিক চাপ অনুভব করতে পারেন। বিদেশ ভ্রমন আপনার জন্য অনুকূল সময়।

কন্যা রাশি ( ২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর ) :  প্রিয়জনের সাথে মতানৈক্য হতে পারে। নিজের প্রতি আত্মবিশ্বাস বৃদ্ধি করুন। অর্থনেতিক কর্মকান্ডে সফলতা পাবেন। প্রেমে আকস্মিক বিপর্যয় হতে পারে। বিনিয়োগ সংক্রান্ত বিষয় আপনার জন্য শুভ নয়। আত্মীয় ও বন্ধুর  সাথে ছোট খাটো বিষয় নিয়ে মানসিক দূরত্ব তৈরি হতে পারে। শারীরিকভাবে সুখী থাকবেন।

তুলা রাশি ( ২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর ) : মানসিক আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। প্রিয়জনের নিবিড় সম্পর্ক তৈরি হবে। আয়-উপার্জন নিয়ে অনিশ্চিয়তা বাড়তে পারে। ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে। বিলাসিতা  নিয়ে মানসিক অস্থিরতা বাড়তে পারে। বৈদেশিক সূএে লাভবান হওয়ার সম্ভাবনা আছে।

বৃশ্চিক রাশি ( ২৪ অক্টোবর – ২২ নভেম্বর ) : অর্থনৈতিক বিষয় নিয়ে মানসিক চাপ অনুভব করবেন। শারীরিক বিষয় নিয়ে সমস্যা হতে পারে। বিনিয়োগ সংক্রান্ত বিষয় আপনার জন্য শুভ নয়। কারো কারোর কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে। অনেৈতিক বিষয় থেকে দূরে থাকুন।পেশাগত কাজে সফলতা পাবেন।

ধনু রাশি ( ২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর ) :  মানসিক শারীরিক বিষয় নিয়ে সমস্যা হতে পারে। আর্থিক বিষয় আপনার জন্য শুভ নয়। স্পষ্ট বলার জন্য আত্মীয় স্বজনরা ক্ষিপ্ত হতে পারে। পরিবারে বেশি সময় দিন। বিনিয়োগে সাবধান থাকুন। দাম্পত্য বিষয় নিয়ে মানসিক অস্থিরতা বাড়তে পারে। তথ্য বিভ্রান্তি হতে পারে।

মকর রাশি ( ২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি ) :  এ সপ্তাহে ভাগ্য আপনার জন্য সুপ্রসন্ন। কাজের পরিবেশ আপনার অনুকূলে থাকবে। কাজের জায়গায় চাপ বাড়তে পারে। কিছু বিষয় নিয়ে সতর্ক থাকা প্রয়োজন।যানবাহন  চলাচলে সাবধানে থাকতে হবে। পারিবারিক ঝামেলা বাড়তে পারে। প্রেমে দূরত্ব তৈরি হতে পারে।

কুম্ভ রাশি ‌( ২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি ) :  কর্মস্হানে কোন ঝামেলা বাড়তে পারে। প্রিয়জনের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। সন্তান নিয়ে মানসিক অস্থিরতা বাড়তে পারে। স্বাধীন পেশায়জড়িতদের জন্য শুভ সময়।জীবন সংগীর সাথে মতানৈক্য হতে পারে। আর্থিক বিষয় নিয়ে অনিশ্চিয়তা তৈরি হতে পারে।

মীন রাশি ( ১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ ) : স্নায়ুবিক চাপ অনুভব করতে পারেন। শারীরিক বিষয় নিয়ে সমস্যা হতে পারে। পরিবেশ পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে। পারিবারিক দাম্পত্য কলহ বিবাদ থেকে দূরে থাকুন। অতিরিক্ত দায়িত্ব আপনাকে মানসিক চাপে রাখবে।বিনিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা হতে পারে।প্রিয়জনের সাথে মতানৈক্য এড়িয়ে চলুন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com