1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

বাণিজ্যমন্ত্রীঃ ৭ দিনের মধ্যে নিত্যপণ্যের দাম বেঁধে দেওয়া হবে

  • আপডেট : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২, ১১.৩৬ পিএম
  • ২১৮ Time View

দেশের বাজারে নয়টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নির্ধারণ করে দেবে সরকার। বিশ্ববাজারের সঙ্গে সঙ্গতি রেখে আগামী সাতদিনের মধ্যে নির্ধারণ হবে নতুন এ দাম।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের এ কথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে নয়টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের তালিকা করে দেবে সরকার। পণ্যের দাম নির্ধারণে ১৫ দিন অতিক্রম হয়েছে। আগামী সাতদিনের মধ্যে দামের নতুন তালিকা প্রকাশ করা হবে।

ডিমের বাজারের অস্থিরতার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী জানান, মুরগির খাদ্য, পরিবহন খরচ ও অন্যান্য দাম বিবেচনায় রেখে ডিমের দাম যৌক্তিকভাবে নির্ধারণ করে দেবে মন্ত্রণালয়।

এছাড়া খাদ্যপণ্য, তেল ও স্টিলসহ আরও বেশ কিছু পণ্যের দাম নির্ধারণ হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এদিকে বাণিজ্যমন্ত্রীর এই বক্তব্যের আগে দেশের বাজারে আবারও দাম বেড়েছে বেশ কয়েকটি পণ্যের। এর মধ্যে রয়েছে চাল, ডিম, সবজিসহ আরও কয়েকটি পণ্য।

শুক্রবার খুচরা বাজারে ডজনপ্রতি ডিম ১৩০ টাকা থেকে বেড়ে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com